• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    
 
ads

টেকনাফে চাকমাদের উপর ভূমি দস্যুদের হামলা পার্বত্য চট্টগ্রামের ৮ গণসংগঠনের কমিটির নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2014   Monday

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইখ্যং ইউনিয়নে দৌংগ্যকাটা গ্রামে স্থানীয় চাকমা জাতিসত্তাদের ভূমি বেদখল বন্ধ, ভূমি দস্যু ও হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের আট গণসংগঠনের কনভেনিং কমিটি। সোমবার ৮ গণসংগঠনের কনভেনিং কমিটির সদস্য সচিব অংগ্য মারমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ভূমি দস্যু মত্তল ভূষণ তার আত্মীয়স্বজন ও ভাড়াটিয়া লোক নিয়ে চাকমাদের রোপন করা জমি থেকে ধান কাটতে যায়। এসময় জমির মালিক যন্ত্রবী চাকমা (৫০), রামিচিঙ চাকমা (৩০), শিংক মালা (২৭) স্বামী ব্যাংগ্যা চাকমা,তৌচিংউ চাকমা স্বামী রামঙচা চাকমা (৪৫), পাইঞ্য চিঙ স্বামী পুমঙচা চাকমা (২৫), তৈমা চাকমা স্বামী বাইল্যা চাকমা (২৫), উৎপল চাকমা (১৬) বাধা প্রদান করলে ভূমি দস্যুরা তাদের ওপর আক্রমণ চালায়। এতে সবাই আহত হন। আহতদের মধ্যে শিংক মালা (২৭) স্বামী ব্যাংগ্যা চাকমা, তৌচিংউ চাকমা স্বামী রামঙচা চাকমা (৪৫), পাইঞ্য চিঙ (২৭) স্বামী পুমঙচা চাকমা (২৫), তৈমা চাকমা (২৭) স্বামী বাইল্যা চাকমা লাঠির আঘাতে মাথা ফেঁটে যায় এবং যন্ত্রবী চাকমার এখনো জ্ঞান ফেরেনি। আহতদের কক্সবাজার হাসপাতলে চিকিৎসাাধীন রয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে টেকনাফে চাকমা জাতিসত্তার ভূমি বেদখল বন্ধ, ভূমি দস্যু ও হামলাকারী মত্তল ভূষণ এবং তার দোসরদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনের নেতৃবৃন্দ হলেন,গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা (২), সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা ও প্রতিরোধ সাস্কৃতিক স্কোডের সদস্য সচিব আনন্দ প্রকাশ চাকমা।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ