• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

নাক্রাই বাঁধ প্রকল্প বাতিল ও পার্বত্য জেলা পরিষদের নির্বাচনের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2014   Monday

নাক্রাই বাঁধ প্রকল্প বাতিল, উন্নয়নের নামে-বেনামে ভূমি বেদখল ষড়যন্ত্র বন্ধ ও পার্বত্য জেলা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি নয়, জবাবদিহীতা নিশ্চিত করতে জেলা পরিষদ বিল বাতিল করে নির্বাচনের দাবিতে সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব। গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা অহ্বায়ক কমিটি সদস্য সচিব রিপন চাকমা স্বাক্ষরিত প্রেস বার্তায় বলা হয়, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সূর্যশিখা ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন এর জেলা শাখা সাধারণ সম্পাদক শিখা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি বিপুল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের জেলা আহ্বায়ক জিকো ত্রিপুরা। সমাবেশ পরিচালনা করেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সদস্য সচিব রিপন চাকমা। সমাবেশে প্রায় দুই শাতাধিক যুব ও নারী  অংশগ্রহণ করেন। এর একটি বিক্ষোভ-মিছিল স্বনির্ভর থেকে শুরু হয়ে নারাঙহিয়ে, চেঙ্গী স্কোয়ার হয়ে মহাজন পাড়ার সূর্যশিখা ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে জিকো ত্রিপুরা বলেন, কাপ্তাই বাঁধের কারণে পার্বত্য চট্টগ্রামের প্রায় ৬০হাজার পাহাড়ি উচ্ছেদ হয়েছিলো ও ৫৪ হাজার একর জায়গা-জমি পানির নিচে তলিয়ে গেিয়ছিলো। রাঙ্গামাটি জেলার অনেক জায়গায় এখানো বিদ্যুৎ এর আলোর মূখ দেখেনি। পার্বত্য চট্টগ্রামে একমাত্র গ্যাসক্ষেত্র সেমুতাং গ্যাস সরকার পার্বত্য চট্টগ্রামের জনগণের চাহিদা পূরণ না করে পার্বত্য চট্টগ্রামের বাইরে নিয়ে গেছে। বর্তমান ক্ষমতাসীন সরকার উন্নয়নের নামে নাক্রাই ছড়ায় বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প হাতে নিতে চাচ্ছে। তিনি বলেন, নারায়নগঞ্জে সেনা স্কিম প্রকল্প ও আড়িয়াল খাঁ বিলে বঙ্গবন্ধু বিমান বন্দর স্থাপনের সরকারের সিদ্ধান্ত জনগণের আন্দোলনের মুখে বাতিল হয়ে গিয়েছিলো। ঠিক তেমনি, জনগণের গণআন্দোলন পরিচালনা করে যেকোন উন্নয়ন প্রকল্প বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ