• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

নানিয়ারচরে বিএনপি, জাতীয় পার্টি থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

স্টাফ রিপোার্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2014   Monday

সোমবার রাঙামাটির নানিয়ারচরে বিএনপি ও জাতীয় পার্টি থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান ও নব গঠিত কৃষকলীগ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নানিয়ারচরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাহবুবুর রহমান। নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদিপ কান্তি দাশের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের জেলা শাখার সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য ও কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ আক্তার, নানিয়ারচর উপজেলা রাঙ্গামাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াব প্রমূখ। অনুষ্ঠানে বিএনপি ও জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করায় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা পরিষদর চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, এ দেশকে সন্ত্রাস ও জঙ্গীমুক্ত দেশ হিসেবে গড়তে রাঙামাটি আওয়ামীলীগের কোন বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি দেশে অপকর্ম ও জঙ্গিবাদ ছাড়া আর কিছুই করতে পারবেনা তা তার নিজ দলের নেতাকর্মী আজ বুঝতে পেরেছে তাই আজ বিএনপি ও জাতীয় পার্টিও শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে লালন পালন করে একটি সমৃদ্ধশালী দেশ গড়তে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে  এদেশের মানুষের কল্যানে ও ভাগ্য উন্নয়নে । প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি অসাম্প্রদায়িক দল, আওয়ামী লীগ সকল ধর্মের সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করে বিধায় আজ অন্য দল থেকে এই দলে বহু নেতাকর্মী যোগদান করছে। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে যারা বিশ্বাস করে তারাই এই দলে যোগ দেয়। এই দলে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীদের কোন জায়গা হবেনা। আওয়ামী লীগ এদেশের সকল সম্প্রদায়ের কল্যানে যেসব উন্নয়নমূলক কর্মকান্ডগুলো করছে এ কর্মকান্ডগুলোকে এগিয়ে নিতে সকলকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ