• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

লংগদুতে অগ্নিসংযোগের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2017   Sunday

রাঙামাটি লংগদু উপজেলায় কয়েকটি গ্রামে আদিবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে বান্দরবান শহরে  রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের জেলা সভাপতি অংথুই মং মার্মা। বক্তব্য রাখেন, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সহসভাপতি সুশীল ত্রিপুরা, ম্রো স্টুডেন্ট ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক অংম্রা ম্রো, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা ওয়েলফেয়ার স্টুডেন্ট ফোরামের সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের চট্টগ্রাম মহানগর সভাপতি লুমং প্রু, খুমি স্টুডেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক রিউমং খুমি, গোপাল চাকমা, পাসেন বম প্রমুখ।

 

এর আগে পুরাতন রাজবাড়ি মাঠ থেকে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা সমবেত হয়ে সমাবেশ করে। এতে জেলার ১১টি আদিবাসী ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তি কাগজে কলমে বাস্তবায়ন হয়েছে। প্রকৃত অর্থে এখনো বাস্তবায়ন হয়নি। শান্তি চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়ার ফলে এই ধরণের সাম্প্রদায়িক হামলার শিকার হচ্ছে আদিবাসীরা। তাই দ্রুত শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার সরকারের কাছে দাবি জানিয়েছেন আদিবাসী ছাত্র সংগঠনের নেতারা।

 

সমাবেশে নেতৃবৃন্দ অগ্নিসংযোগকারীদের ও হত্যার সঙ্গে জড়িত থাকা সকল ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি  জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ