• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় মাতামূহুরী নদীর গতি পরিবর্তনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

Published: 10 Jul 2017   Monday

বান্দরবানে লামা মাতামুহুরী নদীর গতি পথ পরিবর্তন ও পৌর শহর রক্ষাবাঁধ নির্মাণের দাবীতে সোমবার  মানববন্ধন  ও স্মারকলিপি প্রদান করেছেন নাগরিক ফোরাম ও বেসরকারী সংস্থা আইএইচপিডি।

 

সকালে লামা উপজেলা পরিষদ সম্মুখ সড়কে এ মানববন্ধন চলাকালে   বক্তব্য রাখেন,  মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, ওর্য়াড কমিশনার মো. রফিক, মো. সাইফুদ্দিন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাপান বড়ুয়া, পৌর ছাত্রলীগের সভাপতি মো. শাহিন।

 

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা প্যানেল মেয়র মোঃ হোসেন বাদশা, ইনিশিয়েটিভ্স ফর হিলী পিপল্স ডেভেলপম্যান্ট’র চেয়ারম্যান মংক্যচিং হেডম্যান, সাধারন সম্পাদক মংছিংপ্রু মার্মা, যুব নেতা মো. জাহাঙ্গীর আলম কাউছার, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মংছাই প্রমূখ। মানববন্ধনে লামার সর্বস্তরের জনসাধারণ, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও কর্মী ও জন-প্রতিনিধিসহ প্রায় ৩শতাধিক এলাকাবাসী অংশ নেন। এছাড়া জলাবদ্ধতা নিরসনে দীর্ঘ মেয়াদী ও টেকসই পরিকল্পনার দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নেয় এনজিও  ইনিশিয়েটিভস  ফর হিলি পিপল্স ডেভেলপমেন্ট (আই.এইচ.পি.ডি.) লামা।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দরা লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে  প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

মানববন্ধনে অংশগ্রহনকারী মানুষের সকলের একটাই দাবি ছিল “ত্রাণ চাইনা, মাতামুহুরী নদীর গতি পরিবর্তন চাই” পৌরসভা এবং আশপাশে এলাকাতে জলবন্ধতা নিরসনে দীর্ঘ মেয়াদী ও টেকসই পরিকল্পনা চাই”।

 

সমাবেশে বক্তারা বলেন, মাতামুহুরী নদী সংযোগ বমুখাল থেকে সাপমারা ঝিরির দু’পাশ কেটে প্রসস্ত করলে এ সমস্যার সমাধান সম্ভব হবে। প্রতি বছর রক্ষা পাবে কোটি টাকার সম্পদ। সে জন্য তারা প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। মাতামুহুরী নদীর নাব্যতা সংকটের কারণে ৩ থেকে ৪ ঘন্টার ভারী বৃষ্টিপাতে বন্যার পানিতে প্লাবিত হয় লামা উপজেলা।

 

প্রসঙ্গতঃ নাব্যতা সংকটের কারণে প্রতি বছর মাতামুহুরী নদীর জলাবদ্ধতায় সৃষ্ট বন্যায় প্লাবিত হয় লামা উপজেলা শহর সহ আশপাশের লোকালয়। যাতে করে প্রতিবছরে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় কয়েক কোটি টাকা। আগে কয়েক বছর পর পর বন্যা হলেও বিগত ১৫ বছর যাবৎ বছরে প্রায় ৩ থেকে ৪ বার বন্যায় আক্রান্ত হয় লামাবাসি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ