• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

এলো বসন্ত, প্রকৃতি সেজেছে নতুন রুপে

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2015   Friday

বসন্ত এসেছে। ঋতুরাজ বসন্তে প্রকৃতি সেজেছে আপন মনে। সুজলা সুফলা শষ্য শ্যামলা ছয় ঋতুর দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। বিশ্ব কবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রুপসী বাংলা রুপের কভু নেইকো শেষ। তাইতো প্রতি বছরের ন্যায় এবছরও ঋতুরাজ বসন্তের বারতা নিয়ে ফুটেছে পলাশ-শিমূল-কৃঞ্চচূড়া। এসেছে ফাগুন মাস।

 

ফাল্গুনের এই দিনে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পেপার ও ফটোগ্রাফী ওয়েব পোর্টাল হিলবিডিটোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে প্রিয় পাঠক, শুভাকাংখী ও প্রতিনিধিসহ সবাইকে জানাই বাসন্তী অভিন্দন, শুভেচ্ছা ও অকৃপণ ভালবাসা।

 

ফাল্গুনের এই অগ্নিঝড়া দিনে বনবীথি সেজেছে নতুন পত্রপল্লবে। আজ থেকে ভোরের শিশির ভেজা শিক্ত সকালে কিংবা পড়ন্ত বিকেলে পলাশ শিমূলের ঢালে ঢালে দেখা যাবে হরেক রকম পাখির মেলা। আর ক্লান্ত দুপুরে কোকিলের কুহুতান মনে করে দেবে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের সেই প্রাণ জুড়ানো গানের কথা। আহা আজি এ বসন্তে এতো ফুল ফুটে এত পাখি গায়……।রুপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্য্যের ভরপুর পাহাড়ী জনপদ পার্বত্য চট্টগ্রাম। যদি কবির ভায়ায় বলি তাহলে বলতে হয় বেচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম তুমি, গিরির চুড়ায় দেখি মোরা প্রত্যেক দিন সোনালী রবি, তোমাকে মনে হয় যেনো কোনো শিল্পীর আকাঁ ছবি। পাহাড় কিংবা সমতল সবকিছু মিলেই ছয় ঋতুর দেশ আমাদের প্রিয় বাংলাদেশ।

 

আমাদের এই সোনার বাংলায় সোনা ফলে, সোনা মোদের মাটি। শষ্য শ্যামলা বাংলা মোদের সোনার চেয়ে খাঁটি।গাঁয়ের পথে গরুর গাড়ী রাখালী গাঁয় মাঠে, নায়ের মাঝি উড়ায় পাল চেংগী, মাইনী, কাচালং,মাতামুহুরী কিংবা কর্ণফুলির ঘাটে। ঝিলের জলে শাপলা শালুক দোয়েল ডাকে বনে, কোকিল ডাকে কুহু কুহু বসন্ত এলে। তাই প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের মাঝে ফিরে এসেছে ঋতুরাজ বসন্ত।

 

তাই আবারও ফাল্গুনের এই দিনে হিলবিডিটোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে প্রিয় পাঠক, শুভানুধ্যায়ীসহ সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ হোক ফাল্গুনের দিনগুলো, কাটুক আনন্দে, সেই কামনায়—-হিলিবিডিটোয়েন্টিফোর ডটকম পরিবার।

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ