• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় বিএনপি`র দু্ই কমিটির পাল্টাপাল্টি কর্মসূচী

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2017   Thursday

লামায় বিএনপির দু্ই কমিটির মধ্যে বৃহস্প্রতিবার পাল্টাপাল্টি কর্মসূচী করেছে। একটি পক্ষ  সভা অন্য পক্ষ   সভার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। এতে যে কোন মহুর্তে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা রয়েছ।

 

জানা যায়, বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজের দ্বিতীয় তলা সদস্য সংগ্রহ ও নবায়ন’ কার্যক্রম উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভানেত্রী মাম্যাচিং। লামা পৌর বিএনপি’র সভাপতি আবদুর রব এর সভাপতিত্বে  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা, জেলা যুবদল নেতা শিমুল দাশ, সেলিম রেজা, স্বেচ্ছাসেবকদল নেতা রিটল, মো. হারুণ, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন (কাউন্সিলর), গজালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম, যুবদল আহবায়ক মো. শাহীন, পৌর যুবদল সভাপতি সুলতান আহমদ মোমিন, ছাত্রদল নেতা শাফায়েত রাসেল, ইয়াছিন আরাফাত বুলবুল সহ প্রমূখ। সভা সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল।

 

বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা বলেন, মূল ধারার বাইরে গিয়ে যারা সদস্য ফরম পূরণ করবেন তাদের ফরম কেন্দ্রে যাবে না। আমরা (মাম্যাচিং-জাবেদ) অনুমোদিত কমিটি। আমাদের স্বাক্ষর ছাড়া সদস্য ফরম অবৈধ।

 

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি মিসেস মাম্যাচিং বলেন,  জেলা বিএনপি’র নামধারী ভুয়া কমিটির কারণে আজ দলের এই অবস্থা। লামা উপজেলা বিএনপি কমিটিকে আগামী ১ মাসের মধ্যে মূল ধারায় না আসলে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হবে ঘোষনা দেন।

 

অপরদিকে আলোচনা সভার বিরুদ্ধে রাতে জেলা বিএনপির চাচিং প্রু জেরীর সমর্থম লামা উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন আমুর নেতৃত্বে সংবাদ সম্মেলন করা হয়।  

 

সংবাদ সম্মেলনে লামা উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন আমু সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় খ্যাত জেলা পরিষদ গেষ্ট হাউজের দ্বিতীয় তলায় বিএনপির তথাকথিত অসম্পূর্ন -আংশিক কমিটির নামদারী ম্যামাচিং ও জাবেদ রেজা পুলিশি পাহাড়ায় একটি সভা করে গঠনতন্ত্র বিরোধী সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে বিভক্ত সৃষ্টি করে সাম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট করেছেন। এ কারনে বিএনপি মহা ক্ষতি হয়ে গেছে।  বান্দরবানের বিএনপির চাচিংপ্রু জেরীর নেতৃত্ব সঠিক ভাবে বিএনপির সদস্য সংগ্রহ  ও নবায়ন কর্মসূচীকে বানচাল করার জন্য মিথ্যা বক্তব্যে দিয়ে বিএনপির সদস্য সংগ্রহে বাঁধা সৃষ্টি করছে ম্যামাচিং ও জাবেদ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ