• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে বৌদ্ধদের বয়স্ক পূজা অনুষ্ঠান পালিত

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2017   Thursday

বান্দরবানে বৃহস্পতিবার বয়স্ক পূজা বা বয়স্কদের সম্মান প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান হিল পিপলস ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের আয়োজনে বয়স্ক পূজা অনুষ্ঠিত হয়। বাঘমার পূর্ব পাড়া বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসবের পাশাপাশি বয়স্ক পূজা অনুষ্ঠিত হয়। তবে বৃহস্পতিবার বেশিরভাগ বিহারে বয়স্ক পূজা অনুষ্ঠিত না হলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব প্রবারণা অনুষ্ঠিত হয়েছে। 

 

জানা গেছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব প্রবারণা। মারমা ভাষায় প্রবারণা উৎসবকে মহা ওয়াগ্যোয়াই পোয়ে বলা হয়। প্রবারণা উৎসবের পাশাপাশি বয়স্কদেরও পূজা করে মারমা সম্প্রদায়ের লোকেরা। ধর্মীয় ও সামাজিক রীতি-নীতি অনুসারে বয়স্ক পূজা অনুষ্ঠান পালিত হয়ে আসছে মারমা সম্প্রদায়ের মাঝে।


বৃহস্পতিবার সকালে বাঘমারা পূর্ব পাড়া বৌদ্ধ বিহারে বান্দরবান হিল পিপলস ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের আয়োজনে বয়স্ক পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। বয়স্কদের মধ্যে ১৫ জন উপাসক, ১১ জন উপাসিকাকে দানীয় সামগ্রী প্রদান করা হয়। বাঘমারা পূর্ব পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ উ সমনা ভিক্ষু বয়স্ক পূজা ও ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনাসহ ধর্ম দেশনা প্রদান করেন। বয়স্ক পূজা অনুষ্ঠান জেলার প্রত্যেকটি বিহারে অনুষ্ঠিত হয়নি। তবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব প্রবারণা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বৌদ্ধ নর-নারীরা বিহারে প্রার্থনা করেছেন। ভিক্ষুদের জন্য ছোয়াইন (খাবার) দানসহ পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা করেছেন। প্রদীপ জ্বালিয়ে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন।


বান্দরবান হিল পিপলস ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি ক্যসাপ্রু মারমা জিকো জানান, নতুন প্রজন্মদের মাঝে বয়স্কদের সম্মান বা পূজা করার বিষয়টি দিন দিন হারিয়ে যাচ্ছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি বয়স্কদের পূজা করার রীতি মারমা সমাজে প্রচলিত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ