• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2017   Thursday

বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান উৎসব প্রবারণা পূর্ণিমা বৃহস্পতিবার রাঙামাটিতে বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হয়েছে।

 

শহরের মৈত্রী বিহার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্বধর্ম দেশনা দেন মৈত্রী বিহারের অধ্যক্ষ পূর্নজ্যোতি মহাথেরো, শিলানন্দ থেরো, ত্রিপিটক বিশরাদ পঞএ দীপা ভিক্ষু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি দেবী প্রসাদ চাকমা।



এর আগে বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি, হাজার প্রদীপ দান, পিন্ডদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৌদ্ধ নরনারীরা অংশ নেন।

 

অপরদিকে,প্রাবরনা পূর্নিমা উপলক্ষে রাঙামাটির রাজবন বিহারে ধর্মীয় সভা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দানসহ নানা বিধ দান অনুষ্ঠান করা হয়।

 

উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা তিথিতে বৌদ্ধ সাধকরা টানা তিন মাস বর্ষাবাস সমাপ্ত করে ধর্ম প্রচারে বেরিয়ে পড়েন। প্রবারণা পুর্ণিমার দিন থেকে টানা এক মাস ধরে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়ে থাকে। তাই বৌদ্ধদের জন্য এই পূর্ণিমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ