• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় উপজেলা ও পৌর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2017   Saturday

শনিবার লামায় উপজেলা ও পৌর ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা পরিষদ মাঠ চত্বরে অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি,পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা। সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ আব্দুল আল মামুনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সস্পাদক লক্ষীপদ দাস, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য উসিং বাহাদুর রবিন।


এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, সাংগঠনিক সম্পাদক ছাচিং প্রু মার্মা, মোস্তফা জামাল, মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাতেমা পারুল, যুগ্ন-সাধারণ সম্পাদক বিজয় আইচ, ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাগর হোসেন সোহাগ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ, সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয় উপস্থিত ছিলেন। সন্মেলনে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার ছাত্রলীগের নেতা কর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করেন।


সম্মেলন শেষে মংক্যাহ্লা মার্মাকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও মোঃ শাহীনকে উপজেলা সাধারণ সম্পাদক এবং বিপ্লব দেব নাথকে পৌর সভাপতি ও মোঃ সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। শুধু ছাত্রলীগের ভালো কর্মী হলে চলবে না, ভালো ছাত্রও হতে হবে। সৎ ও ভালো ছাত্র না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া সম্ভব নয়।


তিনি আরও বলেন, নেশা ও সন্ত্রাসকে না করে, প্রত্যেক ছাত্রলীগের নেতাকর্মীকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে হবে। কারণ শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা উন্নয়নে এগিয়ে যাচ্ছে। তাই এ উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদান করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ