• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পিসিপি ও এইচডব্লিউএফের বিবৃতি
খাগড়াছড়িতে ইতি চাকমা খুনের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2017   Monday

খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী ইতি চাকমা হত্যার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার মাধ্যমে খুনে জড়িত প্রকৃত অপরাধী বা অপরাধীদের আড়াল করা হচ্ছে বলে দাবী করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)।

 

সোমবার খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরি গণমাধ্যমে পাঠানো প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়িতে আলোচিত ইতি চাকমা খুনের ঘটনায় সাধারণ ছাত্রকে আটক করার পরে তাদেরকে এই ঘটনায় `জড়িত` বা `অপরাধী` হিসেবে সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচারের মাধ্যমে প্রশাসন প্রকৃত খুনিদের আড়াল করার মাধ্যমে এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আটককৃত সাধারণ ছাত্ররা খুনে জড়িত হিসেবে অপরাধী প্রমাণিত না হওয়ার পরেও তাদেরকে পাহাড়ি ছাত্র সংগঠনের কর্মী হিসেবে প্রচার করা এবং তাদেরকে অপরাধী ও খুনী হিসেবে প্রচার করার মাধ্যমে প্রশাসন বিশেষ স্বার্থ হাশিল করতে চাচ্ছে।

 

প্রেস বার্তায় অভিযোগ করা হয়, ইতি চাকমা খুনে সাথে জড়িত হিসেবে গেল শনিবার দিবাপূর্ব গভীররাতে রিপেল চাকমা নামে এক কলেজ ছাত্রকে আটক করা হয়। তাকে আটক করার মাস খানেক আগে তুষার চাকমাকে আটক করা হয়েছিল। তারা দু`জনই খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্র। তুষার চাকমাকে আটক করে তার উপর অমানুষিক নির্যাতন চালিয়ে ১৬৪ ধারার জবানবন্দী নেয়া হয়েছে। রিপেল চাকমাকে আটকের পরও খাগড়াছড়ি প্রশাসন নানাভাবে এই ঘটনাকে রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর মাধ্যমে প্রশাসনের প্রতি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-অপাহাড়ি জনগণসহ দেশের সাধারণ জনগণের সরাসরি অবিশ্বাস ও সন্দেহই ঘনীভূত হচ্ছে।


প্রেস র্বাতায় এই হত্যার পেছনে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাকে বা তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় অবশ্যই আনা দরকার দাবী করে বলা হয়, এই হত্যার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা জনগণ কোনোমতেই মেনে নেবে না এবং প্রয়োজন হলে ছাত্র-জনতা এই অন্যায় অবিচার ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করবে।


উল্লেখ্য,গেল ফেব্রুয়ারি মাসে খাগড়াছড়ির বাঙালি অধ্যুষিত আরাম্বাগ এলাকায় তার বোন জামাইয়ের ভাড়া বাসায় ইতি চাকমা নির্মমভাবে খুন হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ