• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় প্রাথমিক বিদ্যালয়ে ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2015   Tuesday

দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ন্যায় বান্দরবানের লামায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যেদিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার নুনারবির সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের মাঝে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

সকাল ৯টা থেকে শুরু হওয়া নির্বাচনে ৩৫৪ জন ভোটারের বিপরীতে ৭ টি পদের জন্য ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় অংশ নেয়। ৩১৫জন ভোটার উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিমং মার্মা, রিফামণি-৩য়, সানজিদা সুলতানা, এস এম আলী ইয়াসির, শাহরীয়া সুলতানা রীমা-৪র্থ, জান্নাতুল আদন তামীম, সুমন কর্মকার-৫ম শ্রেনীকে নির্বাচিত করেন।

 

অনুষ্ঠিত নির্বাচনে ৫ম শ্রেনী ছাত্রী সাজিয়া জাহান ইতু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তাছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ ছরোয়ারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনার জন্য ছাত্র/ছাত্রীদেরকে সার্বিক সহযোগীতা প্রদান করেন।

 

উপজেলা শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল জানান, উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। উপজেলার ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ