• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

লামায় পূর্ব ঘোষিত বুধ ও বৃহস্পতিবার হরতাল প্রত্যাহার

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2017   Tuesday

লামায় বুধবার অর্ধ দিবস ও বৃহস্প্রতিবার সকাল- সন্ধা  দু`দিনের হরতাল কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনকারী সংগঠন লামা উপজেলা অখন্ডতা রক্ষা পরিষদ।

 

মঙ্গলবার লামা প্রেসক্লাবের মিডিয়া সেন্টারে আলোচনা শেষে সংগঠনের নেতৃবৃন্দরা হরতান এ প্রত্যাহারের ঘোষনা দেন।

 

গেল ২৮ ডিডেম্বর সরই ইউনিয়ন মাঠে সরই ইউনিয়নকে উপজেলায় রূপান্তর করার কার্যক্রম হিসাবে গণশুনানীটি পরবর্তীতে আলোচনা সাপক্ষে করা হবে মর্মে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু`র মৌখিক সিদ্ধান্তে পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচী আপতত প্রত্যাহার করে নেন। তবে আন্দোলনকারীরা হরতালের পরিবর্তে  দুদিনে কর্মসূচী ঘোষনা দিয়েছে। এর মধ্যে ২৭ ডিসেম্বর লামা প্রেস ক্লাবে আলোচনা সভা ও ২৮ ডিসেম্বর জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা করা হবে।

 

এদিকে লামা উপজেলার সরই ইউনিয়নকে নতুন করে উপজেলা করার আবেদনে লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগের ১১৮ জন নেতাসহ মোট ২৫৩ জন স্বাক্ষরকারীর আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু গত ১৪ ডিসেম্বর একটি গণবিজ্ঞপ্তি জারী করেন। গণবিজ্ঞপ্তিতে উপজেলা সরই, আজিজ নগর, ফাইতং গজালিয়া ইউনিয়নকে বিভক্ত করে সরই ইউনিয়নকে পৃথক উপজেলা করার লক্ষে ২৮ ডিসেম্বর সরই ইউনিয়ন পরিষদ মাঠে বেলা ১১ টায় সর্বস্থরের লোকজনের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

আওয়ামীলীগের গুরুত্ব পূর্ণ এতো গুলো নেতার স্বাক্ষর থাকায় উপজেলার সর্বত্রে আলোচনার কেন্দ্রবিন্দু এখন। তবে স্বাক্ষরিত উপজেলা আওয়ামীলীগে নেতারা দাবী করছে তারা সরই ইউনিয়নকে উপজেলা করার কোন আবেদনে স্বাক্ষর করেনি। আবেদনে আওয়ামীলীগের যে নেতাদের দাবী পদবী উল্লেখ করে নাম ও স্বাক্ষরের ৭ পৃষ্ঠার সংযোক্ত কাগজ গুলি আওয়ামীলীগের মিটিংয়ের নেতা-কর্মীদের উপস্থিতি স্বাক্ষরের কাগজ।

 

এ দিকে লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, সরই ইউনিয়নকে উপজেলার করার আবেদনের কাগজ দেখেছি। আবেদনে উপজেলা, পৌর আওয়ামীলীগের এবং সহযোগী সংগঠনের সভাপতি সেক্রেটারীসহ মোট ১১৮ জন নেতা- কর্মীদের স্বাক্ষর রয়েছে। আবেদনে এ কাগজগুলো কিভাবে গেলো এবং কারা এ কাজটি করেছে জানা নেই।

 

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সরইকে উপজেলা করার কোন আবেদনে স্বাক্ষর করিনি। আবেদনে উল্লেখিত স্বাক্ষর গুলি আওয়ামীলীগের নেতা কর্মীদের উপস্থিতির স্বাক্ষরিত কাগজ।  উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী হিসাবে এ ঘটানার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।

লামা রক্ষাপরিষদের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম সোহেল বলেন, সরইকে উপজেলা করার আবেদনের মূল কপিতে প্রথম তিনজন আবেদনকারীর কোন ঠিকানা উল্লেখ ও পিতার নাম উল্লেখ নেই। ১১৮ জন ব্যথিত অন্য কোন স্বাক্ষরকারীর ঠিকানা উল্লেখ নেই। আমরা গণ শুনানী বাতিলের দাবীতে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর হরতাল কর্মসূচী পালন করার ঘোষনা দেন।

 

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু বলেন, লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নকে প্রশাসনিক কাঠামো হিসাবে উপজেলায় রূপান্তর করার এক আবেদনের প্রেক্ষিতে বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক আবেদনটি আমলে নিয়ে গেল ৬ ফেব্রুয়ারী এক পত্রের মাধ্যমে মতামত প্রদানের জন্য আমাকে  নির্দেশ প্রদান করেন।  জেলা প্রশাসকের নির্দেশমত যাচাই বাচাই করে পরিপত্রের নীতিমালার আলোকে মতামতসহ প্রতিবেদন দাখিল করার জন্য গত ৩ জুলাই সহকারী কমিশনার (ভূমি)কে আহবায়ক করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও উপজেলা মৎস কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যে একটি কমিটি গঠন করে দিই। তারা গেল ৩০ অক্টোবর এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ