• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শূন্য পদে উপনির্বাচন সম্পন্ন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2017   Thursday
no

no

বৃহস্প্রতিবার রূপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নং সাধারণ ওয়ার্ডের শূণ্য আসনে উপনির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

 

ভোট গণনা শেষে নির্বাচনে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার এম তমিজ উদ্দন বিকাল সাড়ে ৫টায় ভোট কেন্দ্র থেকে ফলাফল ঘোষনা করেন।

 

উপনির্বাচনে ২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ শাহ আলম। তার নিকটতম প্রতিদন্দ্বী মোঃ ওমর ফারুক বাবুল পেয়েছেন- ১৯৯ ভোট। এ ছাড়া ৩য় তম প্রতিদন্দ্বী মোঃ গোলজার হোসেন পেয়েছেন ১৪১ ভোট।

 

অনুষ্ঠিত উপনির্বাচনের প্রিসাইডিং অফিসার এম তমিজ উদ্দিন বলেন, রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে ৬৩৮ ভোট কাষ্ট হয়েছে এবং ৭ ভোট নষ্ট হয়েছে।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা  নববিন্দু নারায়ন চাকমা  বলেন, গত ১৬ আগষ্ট এ ইউনিয়নের নির্বাচিত সদস্যা মোঃ শহীদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু নারায়ন চাকমা আসনটি শুণ্য ঘোষনা করেন এবং গত ১৩ নভেম্বর গণবিজ্ঞপ্তি জারী করে ২৮ ডিসেম্বর উক্ত সদস্য পদে উপনির্বাচন ঘোষনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ