• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2018   Friday

কোয়ান্টাম ফাউন্ডেশন এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে লামা উপজেলা সরই ইউনিয়নের কোয়ান্টাম মেডিটেশন সেন্টারে শুক্রবার দিনব্যাপি চিকিৎসা সেবা দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন।  উপজেলাসহ বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেয়া হয়।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থেকে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করেন।

 

লামা কোয়ান্টাম ফাউন্ডেশন এর অর্গানিয়ার এডমিন(সমন্বয়কারী) পারভেজ মাসুদ এ প্রতিবেদককে বলেন, কোয়ান্টামের উদ্যোগে দেশের খ্যাতিমান চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি এ কোয়ান্টাম সেন্টারে।  শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সময়ে চিকিৎসা ক্যাম্পে আগত প্রায় ৩ হাজার রোগীদের মেডিসিন, সার্জারি, হ্রদরোগ, চক্ষুরোগ, দন্তরোগ, নাক-কান-গলা, চর্মরোগ, অর্থোপেডিকস, শিশুরোগ, স্ত্রীরোগ ও প্রসূতি মায়েদের চিকিৎসা  সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ