• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে কৃষি ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2018   Wednesday

বান্দরবানে বাংলাদেশ কৃষি ব্যাংক, আঞ্চলিক কার্যালয় শাখার স্কুল ব্যাংকিং কনফারেন্স গেল ২৭ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।

 

আঞ্চলিক ব্যবস্থাপক উৎপল কুমার চক্রবর্তীর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ১০টি তফশিলী ব্যাংকের আয়োজনে বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার এস.এম. সেলিম উদ্দীন।  বাংলাদেশ কৃষি ব্যাংক, বান্দরবান অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক উৎপল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হামিদ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, আঞ্চলিক কার্যালয়,বান্দরবানের কর্মকর্তা সুবিমল দাশ। অনুষ্ঠান শেষে স্কুল ব্যাংকিং সম্পর্কিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কনফারেন্সে বান্দরবান সদর উপজেলার ১২টি স্কুলের প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহন করেন।

 

প্রধান অতিথি বক্তব্যে চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার এস.এম. সেলিম উদ্দীন বলেন, স্কুল ব্যাংকিং হিসাব ছাত্র-ছাত্রীদের অপব্যয় হ্রাস করে সঞ্চয়মুখী করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ