• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

লামায় এসএসি পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2018   Thursday

লামা উপজেলার ১৫টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল সমমানের পরীক্ষায় ৫টি কেন্দ্রে প্রথম দিন বৃহস্পিতবার পরীক্ষা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে ১২৭১ জন পরীক্ষার্থীদের মধ্যে ৬ জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিল।

 

জানা যায়, উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৯৯ জন, লামামুখ উচ্চ বিদ্যালয় থেকে ১০৯ জন, লামা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭ জন, ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে ৪৪ জন, কোয়ান্টাম কসমো স্কুল থেকে ৩৪ জন, চাম্বি উচ্চ বিদ্যালয় থেকে ১৪১ জন, ফাইতং উচ্চ বিদ্যালয় থেকে ১শত জন, ইয়াংছা উচ্চ বিদ্যালয় থেকে ৫৪ জন, গজালিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০৩ জন, হায়দারনাশী উচ্চ বিদ্যালয় থেকে ৪২ জন, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৫৪ জন, লাইনঝিরি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪৪ জন, হায়দারনাশী মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩৮ জন, তামিরে মিল্লাদ ইসলামিয়া মাদ্রাসা থেকে ১৪ জন, আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৫৬ জন ও  লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা (ভোকেশনাল) থেকে ৪২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।  

 

লামা উপজেলা এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র কমিটির সদস্য ও  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২৭১ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে পরীক্ষা কেন্দ্র করা করা হয়েছে ৫টি। তবে চাম্বি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩ জন,  লামা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১ জন ও লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২ জনসহ মোট ৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেনি।

 

এ ব্যাপারে  এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু ও উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী পরীক্ষার কেন্দ্র সমূহ পরিদর্শন করেন। সুষ্ঠ ও সুন্দরভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ায় উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার সংশ্লিষ্ট কেন্দ্র সচিবসহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ