• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় নব-নির্মিত বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2018   Tuesday

বান্দরবানের লামায় নব-নির্মিত ৩৩/১১ কে.ভি বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার  লামা পৌরসভার মধুঝিরিস্থ বিদ্যুৎ সরবরাহ উপ-কেন্দ্রটির উদ্বোধন  করেন শেষে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।পরে তিনি এক জনসভায় যোগদান করেন।    

 

লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মাসরুফ, তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মতিউর রহমান, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, লামা বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমদ, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনবাথোয়াই চিং মার্মা। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বস্তরের উপজাতি বাঙ্গালী জনসাধারণ, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেয়। এছাড়া প্রধান অতিথি আরো কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন, বর্তমান সরকার উন্নয়ন বাদ্ধব সরকার।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে সক্ষম হয়েছে। আওয়ামীলীগ দেশের উন্নয়ন আর দেশের মানুষের উন্নয়ন ছাড়া কিছু বুঝে না। তাই আজ আওয়ামীলীগের জনপ্রিয়তায় ঈষার্ন্নিত হয়ে জঙ্গিদের মদদদাতা বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।

 

তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে এবং এর পূর্বে দলের কিছু লোকজন ষড়যন্ত্র করতে পারে। সে দিকে খেয়াল রাখতে হবে সকলকে। জনগনের ভালোবাসায় আগামী নির্বাচনেও সংসদ গঠন করতে পারবো। দেশের মানুষ এখন অনেক সচেতন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ