• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় পুষ্টি চাল বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2018   Monday

সোমবার লামায় পুষ্টি চাল বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

লামা টাউন হলে অনুষ্ঠিত ভিজিডি কর্মসূচীর আওতায় বাংলাদেশ সরকার, বিশ্ব খাদ্য সংস্থা ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের সহায়তায় পুষ্টি ও পুষ্টি চাল বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রায়না আহমেদ। লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু-এর সভাপতিত্বে এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র উপ-সচিব আবুল খায়ের, সহকারী পরিচালক মুজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, বান্দরবান জেলা খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

 

লামা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মীতা খীসার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্শশালায় লামা ও থানছি উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব, এনজিও প্রতিনিধি, সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

 

কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পুষ্টি চালে কোন কোন ভিটামিন আছে, পুষ্টির অভাবে কোন ধরণের সমস্যা হয়, রক্ষণ প্রণালী, পুষ্টি সমৃদ্ধ চাল সংরক্ষণের পদ্ধতি, পুষ্টি চাল উৎপাদন, বিতরণ, অনুপুষ্টির অভাব দূরীকরণ কৌশল সমূহের ওপর বিস্তারিত ধারণা দেন, বিশ্ব খাদ্য সংস্থার প্রোগ্রাম অফিসার ড. মাহাবুবুর রহমান।

 

কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রায়না আহমেদ বলেন, যাদের খাবারে ঘাটতি  রয়েছে তারা পুষ্টি সমৃদ্ধ চাল রান্না করে খেলে রোগ প্রতিরোধ, শিশুদের দৈহিক বৃদ্ধি ও রক্ত স্বল্পতা দূরীকরণে সহায়তা করে। সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের মাধ্যমে পুষ্টি চালের উৎপাদন ও ব্যবহার চালু করেছে। বর্তমানে দেশের ১৫টি জেলার ৩৫টি উপজেলায় পুষ্টি চাল বিতরণ চলছে।

 

তিনি আরো বলেন,বান্দরবান জেলার লামা উপজেলায় ২৩০৬ জন ও থানচি উপজেলায় ১৬৫০ জন নারীদের পুষ্টি চাল  বিতরন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ