• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2018   Sunday

শনিবার লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে।

 

বান্দরবানের লামা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ।

 

শনিবার সকালে বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে এ সুবর্ণ জয়ন্তী উৎসব উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বাবু বীরবাহাদুর উশৈসিং এমপি।

 

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীথি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বাবু বীরবাহাদুর উশৈসিং এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব  হেলালুদ্দীন আহমদ, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক(অর্থ ও প্রশাসন) অধ্যাপক ড. মোস্তফা কামাল, বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার। আলীকদম জোন কমান্ডার মাহাবুর রহমান পিএসসি, লামা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।

 

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল দাশ, , লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষীপদ দাশ, মোস্তফা জামাল, ফাতেমা পারুল, উপজেলা নিবার্হী অফিসার খিংওয়ানু ও লামা পৌরসভার মেয়র ও সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাছির উদ্দিন।

 

সূবর্ণ জয়ন্তী উপলক্ষে শনিবার সকাল ১১টায় উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। ঘোড়ার গাড়ীতে চড়ে র‌্যালীর নেতৃত্ব দেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ও নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। এছাড়া আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ, স্মৃতি চারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, দেশ ও জাতি গড়তে শিক্ষার বিকল্প নেই। এই এলাকার ছেলে-মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলতে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভূমিকা অন্যতম। বর্তমান বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা সহসায় দূর করবেন বলে পার্বত্য প্রতিমন্ত্রী উপস্থিত সকলকে আস্বস্থ্য করেন।

 

উল্লেখ্য, ১৯৬৭ সালে লামা সরকার উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ