• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

ভর্তি প্রক্রিয়া বাতিলসহ মেডিকেল কলেজে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন স্থগিতের দাবিতে রাঙামাটিতে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2014   Wednesday

রাঙামাটিতে মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া বাতিলসহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ স্থগিতের দাবিতে বুধবার শহরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিরষদ। পাহাড়ী ছাত্র পরিষদ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা। পাহাড়ী ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি বাচ্চুর চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির জেলা শাখার সহ-সাধারন সম্পাদক জোনাকী চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি জ্যোতিষমান চাকমা বুলবুল, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক পাপুল বিকাশ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিন্টু চাকমা। এর আগে একটি বিক্ষোভ-মিছিল জনসংহতি সমিতির জেলা কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে বনরুপা পেট্রোল পাম্প চত্বর পর্ষন্ত ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সমাবেশ করা হয়। সমাবেশে কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা পার্বত্য চুক্তি লংঘন করে ও পার্বত্য চট্টগ্রামের জনমতকে উপেক্ষা করে অবৈধভাবে রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে পার্বত্যবাসী যে কোন মূল্য তার প্রতিরোধ গড়ে তুলবে। এই উদ্যোগ অবিলম্বে স্থগিত করা না হলে হরতাল অবরোধ কর্মসূচিসহ পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেয়া হবে। বক্তারা আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা, স্থানীয় সাংসদ উষাতন তালুকদারসহ জনপ্রতিনিধিদের মতামত নিয়ে রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ