• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

দীঘিনালায় বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2014   Monday

খাগড়াছড়ির দীঘিনালায় একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামীলীগ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার লারমা স্কোয়ার সংলগ্ন কলেজ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করে জানানো হয়, জাতীয়তাবাদী যুবদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীরা কলেজ মোড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় তাদের বেশক’জন নেতাকর্মী আহত হয়েছে বলেও জানানো হয়। এদিকে  বিএনপি’র এ অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে  আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি’র সন্ত্রাসীরা সরকার দলীয় নেতাকর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটিয়ে দীঘিনালায় ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। গতকালও তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা করার জন্য কলেজ মোড়ে জড়ো হয়েছিল। এ সময় পুলিশী উপস্থিতি টের পেয়ে বিএনপি সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে দাবী করে আওয়ামী লীগ। এ বিষয়ে উপজেলা বিএনপি’র (অদুদ পক্ষ) সহ-সভাপতি মাসুদ রানা জানান, সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নিয়েই জাতীয়তাবাদী যুবদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কর্মসূচী ঘোষনা করা হয়েছিল। তারপরও সরকার দলীয় নেতাকর্মীরা বিনা উস্কানীতে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই আগামীতে পুলিশ কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই উপজেলা বিএনপি সরকার বিরোধী আন্দোলন কর্মসূচী পালন করা হবে বলে জানান তিনি। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বিএনপি’র (অদুদ পন্থী) নেতাকর্মীরা সরকার দলীয় নেতাকর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটিয়ে অধিপত্য বিস্তারের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি বিএপির সন্ত্রাসীদের হামলায় উপজেলার কবাখালীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মী আহত হয়েছে দাবী করে তিনি জানান, গতকাল (সোমবার) সকাল সাড়ে ৯ টায় তারা একই কায়দায় সরকার দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করার জন্য কলেজ মোড়ে জড়ো হয়েছিল। সময় মতো পুলিশ না এলে কলেজ মোড়ে বড় ধরনের অঘটন ঘটাতো বলে দাবী করেন তিনি। এবিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো জানান, বিএনপি-আওয়ামী লীগ কলেজ মোড়ে মুখোমুখি অবস্থান নেয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার পর উভয় পক্ষ তাদের স্ব-স্ব অবস্থানে চলে যায়। পুলিশ উপস্থিত হওয়ার আগে হামলা কিংবা পাল্টা হামরার ঘটনা ঘটেছে কি-না তা আমার জানা নেই। তবে পুলিশী উপস্থিতির পর কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি বলে জানান তিনি। এদিকে নানা প্রতিবন্ধকতার মাঝেও জাতীয়তাবাদী যুবদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম।

—হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ