• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

শক্ত হাতে পাহাড়ে সকল সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিহত করা হবে-বীর বাহাদুর এমপি

Published: 28 Mar 2018   Wednesday

পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রশাসনকে সাথে নিয়ে স্থানীয় জনসাধারণসহ শক্ত হাতে পাহাড়ে সকল সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিহত করা হবে। শান্তি চুক্তির সময় সকল অস্ত্র সরকারের কাছে জমা দেয়ার পরেও কেন পাহাড়ে অস্ত্র থাকবে ? পাহাড়ি-বাঙ্গালী ঐক্য হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।

 

তিনি পাহাড়ে বসবাসরত সকল মানুষের ভালোবাসায় পার্বত্য অঞ্চল এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আরো বলেন, সকলের আন্তরিকতা আছে বলে আমাকে বারবার এমপি বানিয়ে সংসদে পাঠাচ্ছেন বান্দরবানবাসী। আমি বান্দরবানবাসীর ঋণ কোন দিন শোধ করতে পারবো না।  আজ লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে ত্রিপুরা জনগোষ্ঠির ত্রিপুরা সম্মেলনে উপস্থিত মানুষের ভালোবাসায় তা প্রমান করে।

 

বুধবার উপজেলার গজালিয়ায় অনুষ্ঠিত ত্রিপুরা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

 

তিনি  আরো বলেন,  উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য ৩ জেলা। আওয়ামী লীগ সরকার পাহাড়ে শিক্ষা প্রসারে ৩ পার্বত্য জেলায় আরো ২১৮টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে কাজ করে যাচ্ছে। প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌছে দিতে সরকার ৩ জেলায় ৫৬৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে। শুধুমাত্র লামা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হতে চলতি বছরে ১২৯ কোটি টাকার উন্নয়ন কাজ, এলজিইডি বিভাগের ৭২ কোটি টাকা সহ আরো ১৯টি মন্ত্রণালয়ের কয়েক শত কোটি টাকার উন্নয়ন কাজ শেষ ও চলমান রয়েছে। এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে দরিদ্র ও অসহায় ১১টি নৃ-গোষ্ঠি জনসাধারণের ভাগ্য উন্নয়নে দেড় একর করে মিশ্র ফলের বাগান করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

লামার গজালিয়া ইউনিয়নে আকিরাম পাড়ায় অনুষ্ঠিত  বিশাল ত্রিপুরা সম্মেলনে ইউপি মেম্বার ইলিশা ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোস্তফা জামাল, ফাতেমা পারুল, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ জান্নাত রুমি, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, বাথোয়াইচিং মার্মা, মিন্টু কুমার সেন, ফরিদুল আলম, ত্রিপুরা নেতা ফিলিপ ত্রিপুরা, অজাহা ত্রিপুরা, ধর্মচরণ ত্রিপুরা, ধূর্যধন ত্রিপুরা সহ আওয়ামীলীগ নেতাকর্মী, সাংবাদিক ও ১১টি সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে আকিরাম পাড়ায় ২ সহ¯্রাধিক মানুষের জন্য মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়। সমাবেশে সমগ্র বান্দরবান জেলার ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগোষ্ঠী অংশগ্রহণ করেন।

 

অপরদিকে, বিকালে লামার চাম্পাতলী আনসার মাঠে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

উদ্ভোধনী খেলায় ট্রাইবেকারে  লামা মাতামূহুরী ডিগ্রি কলেজ একাদশ ৪-২ গোলে ফাঁসিয়াখালী একাদশকে পরাজিত করে খেলা  সমাপ্তি ঘটে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ