• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ধর্ষনের চেষ্টাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2018   Wednesday

ত্রিপুরা আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা, কুপিয়ে জখম ও যৌন হয়রানীর প্রতিবাদ ও দোষীকে গ্রেপ্তার করে শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম।


বুধবার সকাল ১০ টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ ত্রিপুরা,বাংলাদেশ ত্রিপুরা কল্রান সংসদ খাগড়াছড়ি আঞ্চলিক শাখার সভাপতি কাজল বরন ত্রিপুরা,ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি বিপুল বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়ি সদর শাখার দপ্তর সম্পাদক দহেন ত্রিপুরা, খাগড়াছড়ি সদর শাখার সহ-সভাপতি ডালিয়া ত্রিপুরা প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন ধর্ষনের সুস্থ বিচার না হওয়ায় ও ধর্ষকদের শাস্তি না হওয়ার কারনে পাহাড়সহ সারা দেশে ধর্ষনের মতো ঘটনা বেড়ে চলেছে। যার কারনে ধর্ষকরা স্বাধীন দেশে স্বাধীনতার মাসে ও ধর্ষনের চেষ্টা চালায়। ধর্ষন করতে না পারলে হত্যার মতো জগন্য কাজ করতে চেষ্টা করে। বক্তারা অভিলম্বে সকল ধর্ষনকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান।


উল্লেখ্য গেল ২৫ মার্চ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা আমতলী ইউনিয়নে বর্ণাল মুক্তি যোদ্ধা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের ৮ম শেণির এক কিশোরী বিদ্যালয় থেকে ফেরার পথে মোঃ মাসুদ নামে এক ব্যাক্তি ধর্ষনের চেষ্টা করে। ধর্ষনের ব্যার্থ হয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ