• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করন বিষয়ক অবহিতকরন কর্মশালা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2018   Thursday

বৃহস্পতিবার কাপ্তাইয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদার করন বিষয়ক  অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এমসিএইচ, ঢাকা`র পরিচালক ডা: মো: শরীফ, উপ-পরিচালক ডা: ফাহমিদা সুলতানা, এমসিএইচ রাঙামাটির উপ-পরিচালক ডা: বেগম শাহনেওয়াজ, সহকারি পরিচালক ডা: শেখ রোকন উদ্দিন, ডা: বেবি তনচংগ্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা জটিল।এসময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, রাইখালী ইউপি চেয়ারম্যান সায়া মং মারমা, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মারমা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা। কর্মশালায় সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় লোকজনরা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় বক্তারা স্বাভাবিক ও নিরাপদ প্রসব সেবা নিশ্চিত করা না গেলে প্রসবকালীন মা ও শিশু উভয়ের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। নাম সর্বস্ব বেসরকারি ক্লিনিকে অনভিজ্ঞ চিকিৎসক ও ধাত্রী দ্বারা প্রসব,  সিজারিয়ান করানোর ফলে প্রতিবছর অসংখ্য মা ও শিশুর মৃত্যু ঘটছে।এই মৃত্যুর হার কমাতে হলে প্রাতিষ্ঠানিক সরকারি হাসপাতাল এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নেওয়ার বিকল্প নেই।

 

কর্মশালাঢয় এমসিএইচের উপ-পরিচালক ডা: ফাহমিদা সুলতানা মাতৃ মৃত্যু, শিশু মৃত্যুর হার কমিয়ে জনসংখ্যাকে  স্থিতিশীল পর্যায়ে রাখতে জনপ্রতিনিধিদের গুরুত্ব তুলে ধরেন।

 

ডা: মো: শরীফ কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে `এ` ক্যাটাগরির একটি মাত্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকার বিষয়টি জেনে হতবাক হয়ে পড়েন।সারাদেশে যেখানে প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গড়ে উঠছে, সেখানে এ উপজেলার অনেক জায়গা অত্যন্ত দূর্গম হওয়া সত্ত্বেও এখানে মাত্র একটি কেন্দ্র রয়েছে। তিনি কাপ্তাই উপজেলার ইউনিয়ন পর্যায় আরো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বাড়ানোর আশ্বাস দেন।

 

কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম এবং এর সাথে জনপ্রতিনিধিদের যে একটা সর্ম্পক রয়েছে, তা তাদেরকে কেউ কোনদিন না জানানোর বিষয়টি তুলে ধরেন। তারা দুর্গম এসব এলাকায় এখনো অধিকহারে বাল্য বিবাহ প্রথার প্রচলনের কথা তুলে ধরে এর প্রতিকার, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন এবং পাহাড়ি এলাকার জনসাধারণের মাঝে এবিষয়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ