• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

নানিয়ারচরে পিসিপি’র কাউন্সিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2014   Monday

সোমবার রাঙামাটিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর নানিয়ারচর থানা শাখার পঞ্চম কাউন্সিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ি ছাত্র পরিষদের নারিয়ারচর থানা শাখার সাংগঠনিক সম্পাদক রিন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, নানিয়ারচর কলেজ মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে  সভাপতিত্ব করেন  ছাত্র নেতা অনিল চাকমা। বক্তব্য দেন পিসিপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি বাবলু চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুকান্ত চাকমা, রাংগামাটি জেলা শাখার সহ-সভাপতি কুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সর্বানন্দ চাকমা ও সাবেক ছাত্রনেতা প্রদীপময় চাকমা। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জয়ন্ত চাকমা। পরে উপস্থিত সবাইয়ের সম্মতিক্রমে রিপন আলো চাকমাকে সভাপতি, জয়ন্ত চাকমাকে সাধারন সম্পাদক ও রিন্টু চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি করা হয়। নব কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি বাবলু চাকমা। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার উন্নয়নের কথা বলে বারবার পাহাড়িদের সাথে প্রতারনা করে যাচ্ছে, যেমনটা করেছে ৬০ সালের কাপ্তাই বাধ দিয়ে। বক্তারা বলেন, পিসিপি’র শিক্ষা সংক্রান্ত ৫দফা দাবি বাস্তবায়ন না করে, পাহাড়ে শিক্ষার মান না বাড়িয়ে এই মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাহাড়িদের অভিশাপ হবে। সরকার যদি তার সিদ্ধান্তে অটল থাকে তাহলে পিসিপি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করেন। বক্তারা সন্তু লারমার কড়া সমালোচনা করে বলেন, সরকারের বি-টীম হয়ে কাজ করে পাহাড়িদের সাথে আরও একবার বেঈমানি করবেন না। চুক্তি করে যেমনটা পাহাড়িদের সংগ্রাামকে পানির দামে সরকারের কাছে বিক্রি করে জনগনের সাথে বেঈমান করেছেন, সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে আবারো বেঈমানী করতে যাবেন না।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ