• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরাম নেতাকে আটকের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2014   Monday

খাগড়াছড়ির পানছড়িতে পুলিশ কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি সুসময় চাকমাকে আটকের প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম। গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক জোজো চাক্মার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সোমবার দুপুরের দিকে গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির উদ্যোগে চেঙ্গী স্কোয়ারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে গণতান্ত্রিক যুব ফোরামের সদর উপজেলা কমিটির সভাপতি আলোবরণ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য সচিব রিপন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সুভাষ চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সন্দেশ চাকমা। এর আগে একটি বিক্ষোভ-মিছিল শহরের স্বনির্ভর এলাকা থেকে শুরু করে নারাঙহিয়া, উপজেলা হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক যুব ফোরাম গণতান্ত্রিক উপায়ে অধিকারহারা নিপীড়িত-নির্যাতিত মানুষের পক্ষে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশাসন সম্পূর্ণ অন্যায়ভাবে এবং গণতান্ত্রিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পানছড়ি উপজেলা শাখার সহসভাপতি সুসময় চাকমাকে রোববার আটক করেছে। বক্তারা অবিলম্বে আটক সুসময় চাকমাকে নিঃশর্ত মুক্তি, অন্যায়, নির্যাতন ও ধরপাকড় বন্ধ করে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং প্রশাসনের সকল ধরনের ষড়ন্ত্র বন্ধের দাবি

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ