• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটির বিশিষ্ট রাজনীতিবিদ এএসএম শহীদুল্লাহ আর নেই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2014   Monday

জামায়াত ইসলামীর রাঙামাটি জেলা শাখার সাবেক আমীর ও রাঙামাটি স্থানীয় সরকার পরিষদের সাবেক সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী এএসএম শহীদুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রামস্থ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)। সোমবার দুপুর একটা দশ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বৎসর। মৃৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মরহুমের মেজো ছেলে আব্দুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, আমার আব্বার শেষ ইচ্ছানুযায়ি গ্রামের বাড়ি চাঁদপুরে তাকে নিয়ে যাওয়া হবে। তবে এর আগে সোমবার বিকেল পাচঁটায় মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে রাঙামাটির জেলা আদালত ভবন মাঠে। জানা গেছে, বৃহস্পতিবার তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে আইসিইউতে গভীর পর্যবেক্ষণ রুমে রাখেন চিকিৎসকরা। পরে ফুসফসজনীত সমস্যা বেড়ে যাওয়ারফলে তার অবস্থার অবনতি হলে শনিবার সকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। সোমবার দুপুর একটা দশ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে বিশিষ্ট রাজনীতিবিদ এএসএম শহীদুল্লাহের মৃত্যুতে রাঙামাটি জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকে শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ