• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

পার্বত্যাঞ্চলে যারা হত্যার রাজনীতি,অপহরণ,চাঁদাবাজী ক্ষতির পাশাপাশি মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে– দীপংকর

বিশেষ প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2014   Sunday

জাতীয় শ্রমিক লীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রোববার রাঙামাটিতে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার অভিযোগ করে বলেছেন, পার্বত্য এলাকায় যারা এখনো নিজ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠায় মানুষ হত্যার রাজনীতি, গুম, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে এতে তাদের নিজেদের ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা এ অঞ্চলের সকল রাজনৈতিক দলের নেতা-কর্মি ও মহলকে দ্বন্ধ সংঘাত, হানাহানি বন্ধ করে আলোচনার টেবিলে সমঝোতার আহবান জানাই। তিনি সবাইকে আসুন সমৃদ্ধ বাংলাদেশ ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি বিদ্যুৎ জ্যোতি চাকমা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, মমতাজুল হক, সাখাওয়াৎ হোসেন রুবেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবলীগের সহসভাপতি শহিদুল আলম স্বপন, মৎস্যজীবি লীগের উদয়ন বড়–য়া প্রমুখ। দীপংকর তালুকদার তার বক্তব্যে আরও বলেন, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সকল প্রকার দ্বন্ধ সংঘাত পরিহার করতে হবে। সকল সমস্যার সমাধান আলোচনার টেবিলে সমঝোতার মাধ্যমে করা হলে কেউ বৈষম্যের শিকার হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি বলেন, দাবী আদায়ের নামে রাষ্ট্রীয় সম্পদ, কল কারখানা ক্ষতিগ্রস্ত হলে এতে শুধু শিল্প মালিকের ক্ষতি হয় না। উৎপাদন ব্যাহত হয়ে এতে শ্রমিকেরও ক্ষতি হয়। তাই মালিক শ্রমিকের মধ্যে একে অপরের প্রতি সহযোগীতার মনোভাব থাকতে হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ