• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

লামায় রুপসী পাড়ায় ইউনিয়ন তাঁতীলীগের পরিচিতি ও আলোচনা সভা

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2018   Friday

লামায় বাংলাদেশ তাঁতীলীগ রুপসীপাড়া ইউনিয়ন শাখার  শুক্রবার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রুপসীপাড়া বাজারস্থ জন সভায় তাঁতীলীগের রূপসীপাড়া ইউনিয়ন সভাপতি ছিদ্দিক জমাদ্দার এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান। উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. নাছির উদ্দিন অনুষ্ঠানে উদ্বোধক ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পলাশ প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, লামা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুব-ক্রীড়া সম্পাদক আব্বাস উদ্দিন সেলিম সহ প্রমূখ।  

 

এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মঞ্জুর আলম, রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াতুল ইসলাম, লামা পৌর তাঁতীলীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম।

 

নবগঠিত রুপসীপাড়া ইউনিয়ন তাঁতীলীগের পরিচিতি শেষে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সকল সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে তাঁতীলীগ লামা উপজেলায় নৌকাকে বিজয়ী করতে সকল ধরনের কার্যক্রমে অগ্রদুত হিসেবে কাজ করবে। জনগনের দৌড়গৌড়ায় আওয়ামীলীগের উন্নয়ন তুলে ধরে বান্দরবান ৩০০নং আসনে ৬ষ্ঠ বারের মত বীর বাহাদুর উশৈসিং এমপি কে বিপুল ভোটে নির্বাচিত করতে কাজ করবে তাঁতীলীগ।    

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ