• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

কাউখালীর বগাপাড়ার চন্দ্রবংশ শিশু সদনে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2014   Sunday

রাঙামাটি কাউখালী উপজেলার বগাপাড়া চন্দ্রবংশ শিশু সদনে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চন্দ্রবংশ শিশু সদন প্রাঙ্গনে অনুষ্ঠিত কঠিন চীবর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা), বিশিষ্ট সমাজ সেবক হৃদয় চাকমা ও নন্দলাল চাকমা। অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন ইছামতি ধাতুচৈত্য বিহার কমপ্লেক্সের অধ্যক্ষ ও চন্দ্রবংশ শিশু সদনের সভাপতি ভদন্ত সুমঙ্গল মহাথের। অনুষ্ঠানে বিহার পরিচালনা কমিটির সদস্য, জনপ্রতিনিধি, দায়ক দায়িকা ও পূর্ণাথীরা উপস্থিত ছিলেন। এর আগে চন্দ্রবংশ শিশু সদনে তথাগত বুদ্ধ বিহারের চেয়ারম্যান ও কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরর ভিত্তি প্রস্তর স্থাপন করনে। প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ধর্ম যার যার, উৎসব ও রাষ্ট্র সবার। সকল ধর্মের সম্মিলিত চেষ্টা ছাড়া এ রাষ্ট্রের উন্নয়ন ঘটানো কখনও সম্ভব নয়। তাই এ সমাজ  ও দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক সরকার। তাই সকল ধর্মের মানুষ যাতে নির্ভয়ে নির্বিঘেœ যার যার ধর্ম পালন করতে পারে সে জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও সংষ্কার করে দিচ্ছে। এরই অংশ হিসেবে এই শিশু সদনটির উন্নয়ন এর কাজ জেলা পরিষদ হাতে নিয়েছে এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি আগত পূর্ণার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, বছরে যে সমস্ত দান করা হয় তার চাইতে প্রধান দান হচ্ছে  এই কঠিন চিবর দান। এই দানের মাধ্যমে সঞ্চিত পূণ্যরাশি অর্জিত করে সুন্দর মনমানসিকতা নিয়ে সবাইকে অসাম্প্রদায়িক দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ