• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

সাজেক ভূমি রক্ষা কমিটি ও সাজেক নারী সমাজের সম্মেলন বুধবার

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2014   Tuesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বুধবার সাজেক ভূমি রক্ষা কমিটি ও সাজেক নারী সমাজের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সাজেক ভূমি রক্ষা কমিটি দপ্তর সম্পাদক জ্ঞানময় চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘সাজেক বাচাও বন-পরিবেশ ও বাস্তুভিটা রক্ষার্থে জীবন বাজি রেখে লড়াইয়ে প্রস্তুত হও’-  শ্লোগানকে সামনে রেখে সাজেকের গঙ্গারামদোর উজো বাজারের প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০টার দিকে সম্মেলন শুরু হবে। সম্মেলন উপলক্ষে ভূমি রক্ষা কমিটি ও নারী সমাজ যৌথভাবে পোস্টার প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ২০০৬ সাল থেকে রাঙামাটির সাজেকের বিস্তীর্ণ পাহাড়ভূমি দখলে নেয়ার জন্য তৎকালীন শাসকশ্রেনী নানা ধরণের ষড়যন্ত্র করতে থাকে। প্রায় ২৬ হাজার সেটলার পরিবারকে সাজেকে বসতিস্থাপনের সুযোগ করে দিয়ে সাজেক সেটলারদের দ্বারা জবরদখলের পরিকল্পনা করা হয়। উক্ত পরিকল্পনার কথা জানাজানি হলে পার্বত্য চট্টগ্র্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ আন্দোলন সংগ্রাম গড়ে তোলে।  ২০১০ সালের দিকে সাজেক ভূমিরক্ষা কমিটি ও সাজেক নারী সমাজ গঠিত হয়। তারপর থেকেই এই দুই সংগঠন সাজেকে ভূমি বেদখলের বিরুদ্ধে তীব্র সংগ্রাম ও প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে থাকে। বিবৃতিতে আরও বলা হয়, এখনো ভূমি বেদখলের নানা ষড়যন্ত্র চলছে এবং এখনো চলছে ভূমি রক্ষার জন্য কঠোর ঐক্যবদ্ধ সংগ্রাম তারই ধারাবাহিকতায় লড়াইকে এগিয়ে নিতে বুধবার সকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাজেক ভূমি রক্ষা কমিটি ও সাজেক নারী সমাজের সম্মেলন।

–হিলকিবডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ