• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য আঞ্চলিক পরিষদ কার্যালয়ের গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2014   Tuesday

পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত ও পার্বত্য আঞ্চলিক পরিষদ কার্যালয়ের গ্রেনেড হামলার  প্রতিবাদে  মঙ্গলবার রাঙামাটিকে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে। পার্বত্য যুব সংহতি সমিতির উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা সভাপতি সুর্নিমল দেওয়ান। বক্তব্য দেন সংগঠনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক পলাশ তংচংগ্যা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জোনাকি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বাচ্চু চাকমা,  পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক পাপণ বিকাশ চাকমা। এর আগে একটি বিক্ষোভ-মিছিল  পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির জেলা কার্যালয় শুরু হয়ে বনরুপা প্রেটোল পাম্প চত্বর পর্ষন্ত ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।  বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চুক্তি পুর্ন বাস্তবায়ন না করে রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করা হলে তা যে কোন মুল্য প্রতিহত করা হবে। বক্তারা  পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সামনে গ্রেনেড হামলার প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। গত ২২ সেপ্টেম্বর ভোরে আঞ্চলিক পরিষদ চত্বরে গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে বক্তারা প্রশ্ন রেখে বলেন, প্রশাসনের নাকের ডগায় এসে সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায় এটা কোনো ধরণের ষড়যন্ত্র, প্রশাসন কি ঘুমিয়ে থাকে? বক্তারা আরও বলেন, পার্বত্য চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়নের আগে কোনো অবস্থাতেই মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে দেওয়া হবে না। প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেয়া হবে, যেভাবে ১৯৭২ সালে নেয়া হয়। বর্তমান  সরকার মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নামে পাহাড়িদের সাথে নতুন করে ষড়যন্ত্র শুরু  করেছে। যেকোনো মূল্যে এ ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ