• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আঞ্চলিক পরিষদে গ্রেনেড হামলা পার্বত্য চুক্তি ও বাস্তবায়ন বিরোধী গভীর ষড়যন্ত্রেরই অংশ–জেএসএস

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2014   Tuesday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে গ্রেনেড হামলা কেবল আঞ্চলিক পরিষদ প্রতিষ্ঠানের উপর নয়,পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার উপর, চুক্তি বাস্তবায়নগামী গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রক্রিয়া এবং জনস্বার্থের উপর হামলার শামিল। এ হামলা পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও  চুক্তি বাস্তবায়ন বিরোধী গভীর ষড়যন্ত্রেরই অংশ। মঙ্গলবার সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক পরিষদ কার্যালয়ের আনুমানিক ৩০ থেকে ৫০ গজের মধ্যেই রয়েছে জেলা প্রশাসনের কার্যালয়, নিরাপত্তাবাহিনীর পোষ্ট, সোনালী ব্যাংক,নিরাপত্তা বাহিনীর জলযানঘাটের সেন্ট্রিপোস্ট এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যালয় রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তার চৌকির মধ্যেও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যালয়ে এই সন্ত্রাসী গ্রেনেড হামলা হওয়া অত্যন্ত উদ্বেগজনক ও দু:খজনক। পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নের জন্য পার্বত্য চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ শুরু থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিবৃতিতে আরও বলা হয়, সোমবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে সুশীল চাকমা নামে ইউপিডিএফের এক সন্ত্রাসী সদস্য আঞ্চলিক পরিষদ কার্যালয়ের উত্তরদিকের প্রাঙ্গণে গ্রেনেডটি নিক্ষেপ করে। বিস্ফোরিত গ্রেনেডের আঘাতে আঞ্চলিক পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে রাখা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটি গাড়ির গ্লাস ভেঙে যায় এবং একটি চাকা ফুটো হয়। এছাড়া আরও তিনটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয় এবং আঞ্চলিক পরিষদ কার্যালয়ের দেয়ালে একাধিক আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। হামলায় তাকে সহযোগিতার জন্য পাহাড়ি-বাঙালি আরও ৩ জন লোক নিয়োজিত ছিল। বিবৃতিতে বলা হয়, ২০১২ সালের ২০মে রাঙামাটি শহরের কল্যাণপুরে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় কাউন্সিল এর উদ্বোধনী অনুষ্ঠানে আসা ছাত্র-ছাত্রীদের উপর গ্রেনেড হামলা চালানো হয়। এতে একজন ছাত্র নিহত ও অন্তত ১৩ জন ছাত্র গুরুতর আহত হয়। ইউপিডিএফ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ২০১৩সালের ১৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক পাপুল বিকাশ চাকমাকে ও  গত বছর ২ সেপ্টেম্বর প্রমেশ চাকমা নামের এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করে। এছাড়াও তারা বিভিন্ন সময়ে রাঙামাটি সদর এলাকা থেকে নিরাপত্তা বাহিনী ও পুলিশের নাকের ডগা থেকে অনেক ব্যক্তিকে অপহরণ করে মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছে। বর্তমানে তারা খাগড়াছড়ির বিভিন্ন এলাকা এবং রাঙামাটির নানিয়ারচর, কুতুকছড়ি ও বাঘাইছড়ি এলাকায় জনগণের উপর খুন, অপহরণ, চাঁদাবাজিসহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বসেছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বারবার দাবি সত্ত্বেও সরকারের পক্ষ থেকে ইউপিডিএফ এর সন্ত্রাসের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উপরোক্ত কোন ঘটনার দোষীদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনা হয়নি। ফলে প্রশাসনের নাকের ডগায়ই ইউপিডিএফ এর সন্ত্রাসী কর্মকান্ড বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে। গ্রেনেড হামলা ঘটনায় ইউপিডিএফকে দায়ী করে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  বিবৃতিতে যথাযথ ও নিরপেক্ষ তদন্তপূর্বক অবিলম্বে প্রকৃত হামলাকারী ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণসহ অচিরেই ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ