• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2025   Wednesday

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ও এএফসি নারী এশিয়ান কাপে নিশ্চিতের কারিগর ঋতুপর্নার চাকমার মা বসুপতি চাকমাকে ক্যান্সারের চিকিৎসার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে তিন লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ঋতুপর্না চাকমার মায়ের হাতে এ অর্থের চেক তুলে দেন।
বুধবার বিকালের দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নেতৃত্বে নারী ফুটবলের অন্যতম খেলোয়াড় ঋতুপর্না চাকমার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামের বাড়ীতে যান। সেখানে দুরারোগ্য ব্রেস ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্না চাকমার মা বসুপতি চাকমার শারিরীক বিষয়ে খোজ-খবর ও কথাবার্তা বলেন। পরে তিনি জেলা পরিষদের পক্ষ থেকে চিকিৎসার জন্য তিন লক্ষ টাকার চেক হস্তান্ত করেন। এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার বরুন দেওয়ানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ঋতুপর্নার মা বসুপতি চাকমার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, জেলা পরিষদ ঋতুপর্না চাকমার মা মায়ের পাশে থাকবে। ইতোমধ্যে ঋতুপর্না চাকমার বাড়ীতে যাওয়ার জন্য রাস্তার কাজ শুরু হয়েছে। আশাকরি দ্রুত রাস্তার কাজ সমাপ্ত হবে এবং ঋতুপর্না চাকমা, তার পরিবার ও গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে ভালোভাবে চলাচল করতে পারবেন।
উল্লেখ্য, মিয়ানমারের ইয়াঙ্গুনে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে এবং তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ দুই দলের বিপক্ষে জোড়া গোল করে দেশের জন্য গৌরব বয়ে এনে দিয়েছেন ঋতুপর্ণা চাকমা। তার এ সাফল্য যেমন দেশকে গর্বিত করেছে তেমনি নারী ফুটবলে বিশ্ব দরবারে আসন করে নিয়েছে। শুধু তাই নয় এ মাচে বাঁ পায়ে ঋতুর ট্রেডমার্ক গোলে মোহিত হয়েছে সবাই। তার এ জাদুকরী পারফরম্যান্সে আনন্দে ভাসছে বাংলাদেশ আর তার মা, আত্বীয়-স্বজনসহ পাহাড়ের মানুষ। আগামী ২০২৬ সালে মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে মেয়েদের এ এশিয়ান কাপ। এর আগেও গত বছর নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঋতুর্পণার দুর্দান্ত গোলে শিরোপা লাভ করে বাংলাদেশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ