• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2025   Sunday

রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের লেখ্যুংছড়ি গ্রামে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকমা(০৯) নামের এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী ছাত্রী ছিল। রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায়। রাঙামাটিতে ২০১৬ সালের পর ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এ প্রথম একজনের মৃত্যূ ঘটলো।

জানা গেছে, রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের লেখ্যুংছড়া গ্রামের করুনাময় চাকমার মেয়ে ও বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী ছাত্রী সুদীপ্তা চাকমা গত এক সপ্তাহ ধরে সর্দি ও কাশি নিয়ে শারিরীক অসুস্থতায় ভুগছিল। তার অভিভবাবকরা রাঙামাটি শহরের কয়েকজন চিকিৎসক মাধ্যমে চিকিৎসা নিয়ে ঔষুধ খাওয়ালেও সে সুস্থ হয়ে উঠতে পারেনি। এ অবস্থায় গত শুক্রবার বিকেলে স্থানীয় এনজিও ব্র্যাকের একজন কর্মীর মাধ্যমে রক্ত পরীক্ষা করানোর পর তার শরীরে ম্যালেরিয়া জীবানু ধরা পরে। শনিবার সকাল ৮টার দিকে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর দিনই সকাল ১০টায় সুদীপ্তা চিকিৎসাধীন অবস্থায় সু মারা যায়।
বন্দুক ভাঙ্গা ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার সুচিত্র চাকমা জানান, গত এক সপ্তাহ ধরে সুদীপ্তা শারিরীক অসুস্থ। সর্দি জ¦র ভেবে কোনো কিছু পরীক্ষা করা হয়নি। গত শুক্রবার রাতে এক ব্রাকের কর্মী তার রক্ত পরীক্ষার পর তার ম্যালেরিয়া ধরা পরে। কিছু হবে না ভেবে রাতে জেনারেল হাসপাতালে রেওয়া হয়নি তাকে।
বন্দুকভাঙা ইউপি চেয়ারম্যান অমর চাকমা বলেন, শিশুটির সর্দি ও জ¦র হওয়ায় একজন চিকিৎসকের নিয়ে গেলে চিকিৎসক তাকে ওষুধ দেয়। এতে তার জ¦র কমলেও কত সময় জ¦র বাড়ে। এ অবস্থায় এক ব্রাকের কর্মী শিশুটির রক্ত পরীক্ষা করলে তার ম্যালেরিয়া ধরা পর সাথে তাকে হাসপাতাল পাঠায়। সেখানে তার মৃত্যু হয়। তার ধারনা অভিভাবকদের অসচেতনার কারণে হয়তো শিশুটির ম্যালেরিয়া হয়েছে তা জানতে পারেনি।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আসাবিক চিকিৎসক মো. শওকত আকবর চৌধুরী বলেন, হাসপাতালে যখন শিশুটিকে আনা হয়েছে তার অবস্থা দেখে জরুরি ভিত্তিতে ভর্তি করে চিকিৎসা দেওয়া চেষ্টা করা হয়েছে। তবে শিশুটির অভিভাবকরা একেবারে শেষ মুহুর্তে নিয়ে এসেছে।
রাঙামাটি সিভিল সার্জন নূয়েন খীসা বলেন, বর্তমানে ম্যালেরিয়া আক্রন্তে ভরা মৌসুম। এ মৌসুমে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ে। তবে ২০১৬ সাল থেকে রাঙামাটিতে ম্যালেরিয়া শূন্য কোটায় নিয়ে আসা হয়েছে। দীর্ঘ ৯ বছর পর নতুন করে একজনের মৃত্যু ঘটনা ঘটলো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ