• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

হত্যা, চাঁদাবাজি, হামলার প্রতিবাদে রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2025   Saturday

পুরান ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা হত্যাসহ সারা দেশে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের প্রতিবাদে শনিবার রাঙামাটিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার।
জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান রোমান। অন্যান্যর মধ্যে বক্তব্যে এনসিপির নেতা মোঃ জাকির হোসেন, সাদিয়া ইসলাম সায়রা, মোঃ জালাল উদ্দীন, ইমাম হোসেন ইমু প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ-মিছিল বনরুপা মসজিদ চত্বরের সামনে থেকে শুরু করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, পুরাতন ঢাকায় এক ব্যবাসীয়কে যেভাবে পাথর দিয়ে মাথা থেতলে দিয়ে নৃশংশভাবে হত্যা করা হয়েছে তার দৃশ্য দেখে সাধারন মানুষ থেকে ছাত্র জনতা ঘরে বসে থাকতে পারে না। স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়ে দিয়ে অনেক রক্তের বিনিময়ে ২৪ জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগষ্ট অর্জন করেছি। এ অর্জন আমরা কোন দিনই বৃথা যেতে দিতে পারি না।
বক্তারা আরো বলেন, আজকের যাদের ক্ষমতার মসনদে বসানো হয়েছে তারা যদি এসব হত্যা, চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের বিরুদ্ধের দ্রুত ব্যবস্থা না নেন তাহলে তাদেরকে সরিয়ে দিয়ে অন্যদের বসানো হবে। তার জন্য ২৪ জুলাইয়ের চেয়েও আরো কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে ছাত্র-জনতা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ