• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়ির রামগড় স্থল বন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2025   Sunday

 

 

 

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, রামগড় স্থলবন্দর  থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন হবে। কমিটির সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি রবিবার (১২ জানুয়ারি) দুপুরে  রামগড় স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন।

উপদেষ্টা আরো বলেন, ভারত চট্টগ্রাম বন্দর থেকে কন্টিনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাবরুম হয়ে ভারতের সেভেন সিস্টারে পন্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত এ বন্দর নির্মাণ করা হয়েছে । বাংলাদেশ এ পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় বন্দর ব্যবহার করে যাত্রী পারাপারের বিষয়টি ও কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে।

রামগড় স্থলবন্দর কবে চালু হবে এবং এর পরবর্তী কার্যক্রম কি হবে তা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

রামগড় স্থলবন্দর পরিদর্শনে স্থলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

 

 

ads
ads
আর্কাইভ