• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2025   Tuesday

মঙ্গলবার জুলাই বিপ্লবের স্মরণে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়।

রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের র‌্যালিটি বের করা হয়।  র‌্যালি প্রশাসনিক ভবন-১ থেকে স্মৃতিস্তম্ভ হয়ে ঘুরে প্রশাসনিক ভবনে  গিয়ে শেষ হয়। এতে  বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

র‌্যালি ও দোয়া শেষে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের প্রিন্টেড কারিকুলামের মোড়ক উন্মোচন করেন  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। 

 এসময় ভাইস-চ্যান্সেলর বলেন, জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার যে রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে নতুন দেশ পেলাম, আমরা এর মধ্যে দিয়ে নিজেরা সংশোধিত হতে চাই। ৫৫ বছর বাংলাদেশে  যা হয়নি, এদেশের প্রতিটি মানুষ যেন তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের কথা বলতে পারেন সেরকম পরিবেশ যেনো আমরা তৈরি করতে পারি। আমরা যেন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটি দেশ গড়ে তুলতে পারি সেলক্ষে দেশের ছাত্রসমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক নিয়োগের স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে তিনি কথা বলেন এবং দ্রুত বিশ্ববিদ্যালয়ের সেশন জট নিরসনের প্রত্যয় ব্যক্ত করেন। গুণগত শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও উন্নয়নে বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে এ আশাবাদ ব্যক্ত করেন। জুলাই গণঅভূত্থানে শহীদ পরিবার ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য রাষ্ট্রকে সর্ব্বোচ্চ সহযোগিতা প্রদানের জন্য আহবান জানান। তিনি জুলাই বিপ্লবে শহীদ ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ