• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

সাজেক ভূমি রক্ষা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2014   Friday

শুক্রবার রাঙামাটির সাজেকে ভূমি রক্ষা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে ভূমি রক্ষার আন্দোলন জোরদার করার লক্ষ্যে সাজেকের মতো বিভিন্ন স্থানে ভূমিরক্ষা কমিটি গঠন করে ঐক্যবদ্ধ হবার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। সাজেক ভূমিরক্ষা কমিটির সহ সাধারণ সম্পাদক প্রদীপ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সাজেকে ভূমি রক্ষা কমিটি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূমিরক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু চাকমা। বক্তব্যে দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সাজেক ইউনিট সমন্বয়ক মিঠুন চাকমা, সদস্য ক্যহলাচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরাম সাজেক শাখার সভাপতি সুপন চাকমা, সাজেক নারী সমাজের সভানেত্রী নিরুপা চাকমা, ভূমি রক্ষা কমিটির সদস্য বিমল চাকমা, প্রদীপ চাকমা প্রমুখ। সভা পরিচালনা করেন ভূমিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক জ্যোতিলাল চাকমা। সভায় সাজেক ভূমি রক্ষা কমিটি নতুন করে গঠনের জন্য আগামী একমাসের মধ্যে সম্মেলন  এবং আগামী ২৬ সেপ্টেম্বর এক সাধারণ সভার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র ক্যাম্প স্থাপনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে ভূমি দখলের প্রচেষ্টাকে সরকারের জুম্মধ্বংসের নীতিরই একটি অংশ। পার্বত্য জনগণকে সাথে নিয়ে ও পার্বত্য জুম্ম জনগণের সমর্থন নিয়েই সরকার সীমান্ত রক্ষার কাজ করতে পারতো। কিন্তু সরকার বিজিবি ক্যাম্প স্থাপন করে তার চারপাশে বহিরাগতদের পুনর্বাসন কররার মাধ্যমে একই সাথে জুম্ম জনগণকে নানাভাবে হয়রানী, নিপীড়ন নির্যাতন করে জুম্ম জনগণের ভুমি বেদখলের লক্ষ্যেই তড়িঘড়ি করে পার্বত্য এলাকায় বিজিবি ক্যাম্প স্থাপন করছে বলে নেতৃবৃন্দ সভা থেকে অভিযোগ করেন। নেতৃবৃন্দ অবিলম্বে বিজিবি ক্যাম্প স্থাপনের নামে সরকারের জুম্ম উচ্ছেদের চক্রান্ত বন্ধ করার দাবি জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ