• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামা ও আলীদমে উন্নয়ন কাজ পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2018   Wednesday

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি)  বুধবার লামা ও আলীদম উপজেলায় উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।  পরিদর্শনকালে তিনি লামার রাজবাড়ি থেকে মেরাখোলা পর্যন্ত মাতামুহুরী ব্রিজের উপরে ১৭০ মিটার পিসি গার্ডার ব্রিজ ও লামা পৌর বাস স্ট্যান্ডের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

 

এ সময় চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, প্রকল্প পরিচলক মোঃ আজিজ,  উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল,, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছিন আরাফাত, সহকারী প্রকৌশলী তুষিত কান্তি চাকমা, অফিসার ইনচার্জ লামা থানা অপ্পেলা রাজু নাহা, লামা সার্কেলের পুলিশ পরিদর্শক কাজী রাকিব উদ্দিন, লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন সহ প্রমূখ। এছাড়া সকালের দিকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আলীকদম উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

 

উন্নয়ন বোর্ড চেয়ারম্যান  নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হবে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ