• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবানের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিন-পার্বত্য প্রতিমন্ত্রী

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2018   Thursday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেন,আপনারা বান্দরবানের উন্নয়ন কাজ পরিলক্ষিত করে আগামী সংসদ নির্বাচনে দলের উর্ধ্বে থেকে জেলার উন্নয়নে অব্যাহত রাখতে সকলকে নৌকা মার্কায় ভোট প্রদান করুন।  জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমি বান্দরবানের উন্নয়ন করে যাচ্ছি। আগামীতওে এ উন্নয়ন অব্যাহত রাখত হবে।

 

বৃহস্পতিবার লামায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ, কর্মজীবি মা-দের ভাতা ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

 

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি`র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী আককাস, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল বরণ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন, বান্দরবানের সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) জাহেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, টিং টিং মার্মা, মোস্তফা জামাল, ফাতেমা পারুল, লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, লামা সার্কেলের পুলিশ পরিদর্শক কাজী রাকিব উদ্দিন, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা সহ প্রমূখ।  অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক উন্নয়ন সামগ্রী ও ত্রাণ বিতরণ করেন।

 

পার্বত্য প্রতিমন্ত্রী সকালে উপজেলা পরিষদ চত্বর  থেকে এক বর্ণাঢ্য র্যালীতে অংশ নিয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে মাতামুহুরী নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি লামা পৌরসভা থেকে ১৪ টি প্রতিষ্ঠানে সোলার, ৬৩ জনকে ঢেউটিন প্রদান, মৎস্য দপ্তর হতে ৩ জনকে সেরা মৎস্যজীবিকে পুরস্কিত, মাতামুহুরী নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হতে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২লক্ষ ১৫ হাজার টাকা অনুদান, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কর্তৃক ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, দারিদ্র বিমোচনে সুদ মুক্ত ঋণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ভাতা, দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে ১ম পর্যায়ে ৫৬ জনকে ঢেউটিন ও নগদ টাকা প্রদান ও ২য় পর্যায়ে ৪৮ জনকে ঢেউটিন, ৩ জন সাংবাদিককে ল্যাপটপ এবং কর্মজীবি নারীদের সেলাই মেশিন বিতরণ  করেন।

 

 প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন, উন্নয়নের মহাসড়কে এখন দেশ। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বাসস্থান, অবকাঠামো সহ জন-নিরাপত্তা প্রদানে বর্তমান সরকার শতভাগ সফল। মধ্য আয়ের দেশে নাম লেখানো শুধু সময়ের ব্যাপার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ