• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

৩০ লক্ষ শহীদদের স্মরণে জুরাছড়িতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2018   Wednesday

মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের স্মরণে সারা দেশে এক যোগে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বুধবার জুরাছড়িতে বিভিন্ন ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


উপজেলায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে পেরাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সুবলং রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, রির্সোস সেন্টারের ইন্সেট্রাকটর মোঃ মরশেদুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা বিদুৎ কুমার চৌধুরী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এটিএম কামাল উদ্দিন, স্থানীয় ওয়ার্ড সদস্য কামিনী রঞ্জন চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা চাকমাসহ বন বিভাগের কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, আমরা বিশ্ব পরিবেশ নিয়ে যখন আলোচনা করছি, তখন কিন্ত সবার আগে ভাবতে হবে আমার নিজের দেশের কথা। সেই কথা মাথায় রেখে সবাই পরিবেশ রক্ষায় সামিল হতে হবে এবং প্রত্যেকে স্ব-স্ব জায়গায় চির সবুজ গাছ লাগাতে হবে। তার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর মনোযোগী করার আহ্বান জানান।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, বৃক্ষরোপণ করে নিজেদের দায়িত্ব শেষ মনে করলে হবে না,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের স্মরণে এসব রোপিত চারা যতœসহকারে বাঁচিয়ে রাখতে হবে। এসব চারা আমাদেরকে মুক্তিযুদ্ধে ত্যাগী ৩০ লক্ষ শহীদদের স্মরণ করে দেবে। এছাড়া পরিবেশ রক্ষায় বিরাট ভূমিকা পালন করবে এসব গাছ-পালা। সুতরাং এসব চারার প্রতি সকলকে যত্নশীল হতে হবে।


উল্লেখ্য গেল ১৪ জুলাই পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সুবলং রেঞ্জের উদ্যোগে জুরাছড়ি উপজেলায় ৩টি মাধ্যমিক ও ৩২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১শটি করে ১৯ প্রজাতির ফলদ-ঔষধি ও বনজ চারা বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ