• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

ববরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2018   Wednesday

মহান মুক্তি যুদ্ধে ৩০ লক্ষ শহীদদের স্মরণে সারা দেশে এক যোগে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বুধবার বরকলে বিভিন্ন বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৩০ হাজার ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।


সবুজে বাঁচি সবুজ বাচাই,নগর প্রাণ প্রকৃতি সাজাই- এ প্রতিপাদ্যকে নিয়ে বরকল বন বিভাগের উদ্যোগে বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা, বরকল মডেল থানার ওসি মোঃ মফজল আহম্মদ খান, বরকল বনশুল্ক পরীক্ষণ ফাড়িঁর রেঞ্জ কর্মকর্তা মোঃ কেএম নাজমুল হাসান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বরকল প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, সাংবাদিক ইতিময় চাকমা ফরেষ্টার মোঃ মহসীন তালুকদার উজ্বল লেন্দু চাকমা বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বন বিভাগের কামাল উদ্দিন সিনিয়র সহকারী শিক্ষক প্রতিময় চাকমা বাসরিকা দেওয়ান সহকারী শিক্ষক সুচারু বিকাশ চাকমা সুশান্ত চাকমাসহ বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের বয় স্কাউটস গার্লস গাইড ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।


বৃক্ষ রোপন কর্মসুচিতে বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউটস ও গার্লস গাইডরা ৩শটি বনজ ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করে।


বনবিভাগের রেঞ্জকর্মকর্তা মোঃ কেএম নাজমুল হাসান জানান, কর্মসূচির অংশ হিসেবে বরকল উপজেলায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ