• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড়ে যারা আবার অস্ত্র হাতে নিয়েছে তারা সবাই সন্ত্রাসী-পার্বত্য সচিব

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2018   Thursday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নুরুল আমিন বলেছেন, বাংলাদেশের কোন যায়গায় কোন অস্ত্রবাজ ও চাঁদাবাজদরে স্থান নেই। পাহাড়ের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নিতে বদ্ধ পরিকর।

 

বৃহস্পতিবার দুপুরে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারী ও সুধীজনদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত সচিব মো. নুরুল আমিন আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের সমন্বয়ে প্রকল্পের অগ্রাধিকার বিবেচনায় উন্নয়ন প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের দুরত্ব অনেক দূর। তাই নতুনভাবে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে আবাসিক অবকাঠামোসহ বিদ্যালয় নির্মাণ করা হবে।

 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আবছার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন মো. ফারুক হোসেন, বান্দরবান জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, লামা ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

তিনি আরো বলেন, পার্বত্য চট্রগ্রামের শান্তি চুক্তির মাধ্যমে শান্তি বাহিনীদের কাছ থেকে সকল অস্ত্র নিয়ে নেওয়া হয়েছে। তাই শান্তিবাহিনীর কাছে অস্ত্র থাকার কথানা। এখন যারা অস্ত্র হাতে নিয়েছে তারা সবাই সন্ত্রাসী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ