• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রামগড়ে কয়েক’শ কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ চারা বিতরণ

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2018   Wednesday

খাগড়াছড়ির রামগড় পরিষদের অর্থায়নে কয়েক’শ কৃষকের মাঝে বুধবার বিনামূল্যে ফলজ চারা বিতরণ করা হয়েছে।

 

রামগড় টাউন হলে প্রধান অতিথি ছিলেন জেলা  পার্বত্য পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই সভায় সভাপত্বি করেন, সহকারি কমিশনার (ভূমি) এটিএম মোর্শেদ। সভায় অন্যান্যদের মধ্যে রামগড় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল কাদের, রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র পরিমল দেবনাথ, জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন এবং রামগড় উপজেলা যুবলীগের সা: সম্পাদক বিশ^ প্রদীপ ত্রিপুরা।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা  পার্বত্য পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী বলেন, সরকার তিন পার্বত্য জেলায় পরিবেশ-প্রকৃতি সুরক্ষায় বৃক্ষায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বনায়নের মাধ্যমে পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় জনগোষ্ঠির সক্ষমতা বাড়াতে বিনামূল্যে বিভিন্ন ধরনের চারা প্রদান ছাড়াও উপকরণগত সাহায্য, প্রশিক্ষন ও প্রযুক্তি প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবার বৃক্ষরোপন অভিযানে ৩০ লক্ষ শহীদের স্মরণে জেলায় জেলায় ত্রিশ লক্ষ বৃক্ষ রোপনের নির্দেশনা দিয়ে নতুন প্রজম্মকে উজ্জীবিত করেছেন।

 

 

তিনি আরো বলেন, আমাদের জীবন ও পরিবেশ বাঁচাতে গাছ অক্সিজেন, কাঠ এবং ফলমূল দিয়ে থাকে। তাই একটি চারা গাছ শুধু রোপন করলেই হবে না, সেটির বেড়ে উঠার প্রয়োজনীয় সুযোগও নিশ্চিত করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ