• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাঠ সংগঠক ও পাড়া কর্মীদের চাকুরী বহাল রাখার দাবীতে রাঙামাটিতে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2018   Wednesday

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের তিন পার্বত্য জেলায় কর্মরত মাঠ সংগঠক ও পাড়া কর্মীদের চাকুরী বহাল রাখার দাবীতে বুধবার রাঙামাটিতে সংবাদ সন্মেলন করা হয়েছে।

 

রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দীঘিনালা উপজেলার সিনিয়র মাঠ কর্মী প্রীতি লতা চাকমা। এসময় সিনিয়র পাড়াকর্মী চন্দনা চাকমা, সূজিতা চাকমা,মিস্কি চাকমা, ইসমাইল হোসেন, মুকুল আক্তার, মিলি চাকমা, জয়ী চাকমা,জাকো ত্রিপুরা, রেখা চাকমা,সোনামনি চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের অধীনে দীর্ঘ বছর ধরে গ্রামীণ সমাজে বেড়ে উঠা ছোট ছোট শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দিয়ে আসছেন। যা তিন পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলের পাড়া কেন্দ্রগুলোতে কোন শিশু এ শিক্ষা থেকে বঞ্চিত থাকছে না। তবে  যৎ সামান্য সন্মানী ভাতা থেকে কর্তৃপক্ষ কিছু সন্মানী ভাতা বাড়ালেও বর্তমানে  সন্মানী ভাতা নিয়মিত পাচ্ছেন না। তারপরও পরিবার পরিজনকে নিয়ে কষ্টের মধ্য থাকলেও  পাড়া কেন্দ্রগুলো যথা নিয়মেই চালাচ্ছি।

 

কিন্তু বর্তমানে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প নাম দিয়ে নতুন করে  মাঠ সংগঠক ও পাড়াকর্মী নিয়োগ দেয়া হচ্ছে। যা বয়স সীমার অজুহাতে বর্তমানে কর্মরতদের  চাকুরী থেকে বাদ  দিয়ে  নতুন মাঠ সংগঠক ও পাড়াকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। বয়স সীমা কমিয়ে চাকুরিচ্যূত করার প্রক্রিয়া যা কোন দিনই কাম্য নয়। অথচ সম্প্রতি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের নিয়োগে ১৮ থেকে ৫৭ বছর করা হলেও মাঠ কর্মী ও পাড়া কর্মীদের বেলায় ৪০ বছর করা হয়েছে। যা বোর্ডের দ্বিমত সিদ্ধান্ত। ইতোমধ্যে কর্মরত মাঠ সংগঠক ও পাড়াকর্মীদের চাকুরী বহাল রাখাসহ অধিকার প্রতিষ্ঠার দাবীত রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন।

 

উল্লেখ্য, ইউনিসেফ ও সরকারের যৌথ অর্থায়নে  পরিচালিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্বাবধানে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তিন পার্বত্য জেলায় শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দিয়ে আসছে তিন জেলায়  কর্মরত চার হাজার পাড়াকর্মী ও চারশ মাঠকর্মী।

 

সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প নামে নতুন প্রকল্প গ্রহন করেছে। সাড়ে তিন বছর মেয়াদের এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪শত ১৭কোটি টাকা। এই পাড়া কেন্দ্রের  মূলত কাজ হচ্ছে প্রাক-প্রাথমিক শিক্ষা দিয়ে শিশুদের বিদ্যালয়ে যাওয়ার জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ