• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

৪৮ ঘন্টার মধ্যে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার না করলে রোববার রাঙামাটিতে হরতাল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2014   Thursday

আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচারের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ছাত্রসেনার পক্ষ থেকে ৪৮ঘন্টার আল্টিমেটাম ঘোষনা করা হয়। এতে শনিবারের মধ্যে খুনীদের গ্রেফতার করা না হলে রোববার রাঙামাটি জেলায় হরতাল কর্মসূচী ঘোষনা দেয়া হবে। এছাড়া শুক্রবার সকল মসজিদে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যার প্রতিবাদে নিন্দা ও তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া, বাদ-এ জুমা সকল উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষনা করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাআত রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শহরের রিজার্ভ বাজারস্থ চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াআল জামাত রাঙামাটি জেলার উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা নুরুল আলম হেজাজী। সমাবেশে বক্তারা বলেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী ইসলামের মুলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ মিডিয়ার মাধ্যমে সাধারন মুসলমানদের মধ্যে প্রচার করছিলেন। এতে করে ইসলাম বিকৃতকারী বাতিলপন্থীদের মুখোশ সাধারন মানুষের কাছে উম্মোচিত হয়ে পড়ছিল। আর এতে ভীত হয়ে পড়ে বাতিল পন্থী ওয়াহাবী-জামাতি,হেফাজতিরা। তাই ফারুকীর কন্ঠকে রোধ করার জন্য পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বক্তারা অনতিবিলম্বে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। বক্তব্য রাখেন রাঙামাটি সিনিয়র মাদ্রার অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা নজরুল ইসলাম নঈমী, গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহবুবু এলাহী শিকদার, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মোঃ আখতার হোসেন চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামাআত রাঙামাটি জেলা সমন্ময় কমিটির আহবায়ক এম এ মুস্তফা হেজাজী, জেলা গাউছিয়া কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান চৌধুরী সেলিম, জেলা যুবসেনার আহবায়ক মোঃ আলমগীর, জেলা ছাত্রসেনা সভাপতি মোঃ মনসুর আলী, জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি রাঙামাটি জেলার সদস্য-সচিব মাওলানা ক্বারী ওসমান গণি চৌধুরী, কাপ্তাই আল-আমিন নুরীয়া মাদ্রাসার সুপার মাওলানা জসীম উদ্দিন নুরী, গাউছিয়া মাইজভান্ডারীর সকল সংগঠনের প্রতিনিধি কাজী শামসুল আলম ভান্ডারী প্রমুখ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ ওসমানী, জেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি হাজি জানে আলম সওদাগর, আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের জেলা সভাপতি মোঃ শাহ আলম, বনরুপা জামে মসজিদের খতিব আল্লামা রফিকুল ইসলাম আশরাফী, জেলা গাউছিয়া কমিটির উপদেষ্টা আলহাজ্ব আলাউদ্দিন সওদাগর, আবদুল হালিম ভোলা। এছাড়াও জেলা শহরের বিভিন্ন শহরের মসজিদের খতিবগণ ও জেলার বিভিন্ন সুন্নী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশের আগে বনরুপা,তবলছড়ি, কলেজ গেইট, রিজার্ভ বাজারের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত-এর জামাআত রাঙামাটি জেলার পক্ষ থেকে কর্মসূচী করেন মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী। সমাবেশে বক্তারা বলেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী ইসলামের মুলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ মিডিয়ার মাধ্যমে সাধারন মুসলমানদের মধ্যে প্রচার করছিলেন। এতে করে ইসলাম বিকৃতকারী বাতিলপন্থীদের মুখোশ সাধারন মানুষের কাছে উম্মোচিত হয়ে পড়ছিল। আর এতে ভীত হয়ে পড়ে বাতিল পন্থী ওয়াহাবী-জামাতি,হেফাজতিরা। তাই ফারুকীর কন্ঠকে রোধ করার জন্য পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বক্তারা অনতিবিলম্বে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ