• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়ি সরকারি কলেজে পিসিপি’র ‘রক্ত গ্রুপ অনুসন্ধান’ কর্মসূচি পালিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2014   Tuesday

মহালছড়ি তান্ডবলীলার ১১তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়ি সরকারি কলেজে “রক্ত গ্রুপ অনুসন্ধান” কর্মসূচি পালন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা।পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা দপ্তর সম্পাদক রিয়েল ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,”জাতীয় অস্তিত্ব রক্ষার্থে আমরা হবো আগুয়ান সৈনিক, মানবতার কল্যাণে আমরা হই পথযাত্রী” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা ব্যতিক্রমী এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী তাদের রক্ত গ্রুপ পরীক্ষা করেন। এ সময় ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক রিকো চাকমা, পিসিপি’র কলেজ শাখার সহ সাধারণ সম্পাদক জেসীম চাকমা, দপ্তর সম্পাদক রিয়েল ত্রিপুরা সহ কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ রাজনৈতিক সংগ্রাম পরিচালনা ছাড়াও মানবতার সেবামূলক কাজও যথাসাধ্য চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় অসুস্থ রোগীদের জন্য রক্তের প্রয়োজন দেখা দিলে মানবিক সহযোগিতার তাগিদ সৃষ্টি করতে আমাদের এই রক্ত গ্রুপ অনুসন্ধান কর্মসূচি। নেতৃবৃন্দ বলেন, একজনের রক্তদানের মাধ্যমে অসুস্থ একজন রোগী তাঁর পরিপূর্ণ জীবন ফিরে পেতে পারে। তাই মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ২০০৩ সালে ২৬ আগস্ট মহালছড়িতে ৯টি পাহাড়ি গ্রামে হামলা চালিয়ে সাড়ে তিন শতাধিক ঘরবাড়ি ও ৪টি বৌদ্ধ মন্দির জ্বালিয়ে দেয় পুর্ণবাসিত বাঙালীরা।  হামলাকারীরা প্রবীণ মুরুব্বী বিনোদ বিহারী খীসা ও আট মাস বয়সী  এক শিশুকে হত্যা, ৯ জন পাহাড়ি নারীকে ধর্ষণ, বুদ্ধমূর্তি ভাঙচুর ও এক বৌদ্ধ ভিক্ষুকে লাঞ্ছিত করে এবং প্রতিটি গ্রামে ব্যাপক লুটপাট সংঘটিত করে প্রেস বার্তায় দাবি করা হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ