• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়ি সরকারি কলেজে পিসিপি’র ‘রক্ত গ্রুপ অনুসন্ধান’ কর্মসূচি পালিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2014   Tuesday

মহালছড়ি তান্ডবলীলার ১১তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়ি সরকারি কলেজে “রক্ত গ্রুপ অনুসন্ধান” কর্মসূচি পালন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা। পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা দপ্তর সম্পাদক রিয়েল ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,”জাতীয় অস্তিত্ব রক্ষার্থে আমরা হবো আগুয়ান সৈনিক, মানবতার কল্যাণে আমরা হই পথযাত্রী” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা ব্যতিক্রমী এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী তাদের রক্ত গ্রুপ পরীক্ষা করেন। এ সময় ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক রিকো চাকমা, পিসিপি’র কলেজ শাখার সহ সাধারণ সম্পাদক জেসীম চাকমা, দপ্তর সম্পাদক রিয়েল ত্রিপুরা সহ কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ রাজনৈতিক সংগ্রাম পরিচালনা ছাড়াও মানবতার সেবামূলক কাজও যথাসাধ্য চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় অসুস্থ রোগীদের জন্য রক্তের প্রয়োজন দেখা দিলে মানবিক সহযোগিতার তাগিদ সৃষ্টি করতে আমাদের এই রক্ত গ্রুপ অনুসন্ধান কর্মসূচি। নেতৃবৃন্দ বলেন, একজনের রক্তদানের মাধ্যমে অসুস্থ একজন রোগী তাঁর পরিপূর্ণ জীবন ফিরে পেতে পারে। তাই মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ২০০৩ সালে ২৬ আগস্ট মহালছড়িতে ৯টি পাহাড়ি গ্রামে হামলা চালিয়ে সাড়ে তিন শতাধিক ঘরবাড়ি ও ৪টি বৌদ্ধ মন্দির জ্বালিয়ে দেয় পুর্ণবাসিত বাঙালীরা। হামলাকারীরা প্রবীণ মুরুব্বী বিনোদ বিহারী খীসা ও আট মাস বয়সী এক শিশুকে হত্যা, ৯ জন পাহাড়ি নারীকে ধর্ষণ, বুদ্ধমূর্তি ভাঙচুর ও এক বৌদ্ধ ভিক্ষুকে লাঞ্ছিত করে এবং প্রতিটি গ্রামে ব্যাপক লুটপাট সংঘটিত করে প্রেস বার্তায় দাবি করা হয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ